ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ভারতে ধ্বং-স করা হলো মুসলমানদের ২৮০ ধর্মীয় স্থাপনা
ডুয়া ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের সাতটি সীমান্তবর্তী জেলায় অভিযান চালিয়ে মুসলমানদের ২৮০টি ধর্মীয় স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। রাজ্য সরকারের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, এসব স্থাপনা ‘অবৈধভাবে নির্মিত’ হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযান চালানো জেলাগুলোর মধ্যে রয়েছে মহারাজগঞ্জ, সিদ্ধার্থনগর, বলরামপুর, শ্রাবস্তী, বাহরাইশ, লাখিমপুর খেরি এবং পিলভিট — যেগুলো নেপালের সীমান্তবর্তী এলাকা হিসেবে পরিচিত।
ধ্বংস করা স্থাপনাগুলোর মধ্যে ছিল ২২৫টি মাদ্রাসা, ৩০টি মসজিদ, ২৫টি মাজার ও ছয়টি ঈদগাহ। প্রশাসনের ভাষ্যমতে, এসব স্থাপনা নির্মাণের জন্য কোনো অনুমতি গ্রহণ করা হয়নি এবং সেগুলোর অবস্থান ছিল সরকারি বা জনসাধারণের ব্যবহারের জমিতে।
এই ঘটনার পটভূমিতে রয়েছে ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগামের বৈসরন উপত্যকায় সংঘটিত একটি ভয়াবহ হামলা। সেখানে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে গুলি চালিয়ে ২৬ জন পর্যটককে হত্যা করে একদল সন্ত্রাসী। নিহতদের বেশিরভাগই হিন্দু পুরুষ।
এই হামলার দায় স্বীকার করে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF)’ নামের একটি জঙ্গিগোষ্ঠী। ভারতীয় তদন্ত সংস্থাগুলোর দাবি, এটি পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরভিত্তিক লস্কর-ই-তৈয়বার একটি শাখা সংগঠন।
বিজেপি সরকার দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে, অনেক অবৈধ ধর্মীয় প্রতিষ্ঠানকে ধর্মীয় উগ্রবাদ ও সন্ত্রাসবাদ ছড়ানোর ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে — যা এই অভিযানের অন্যতম কারণ বলে দাবি প্রশাসনের।
তথ্য : এনডিটিভি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি