ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বাজারে মিলছে আম, ফরমালিনমুক্ত কিনা চিনবেন যেভাবে
ডুয়া ডেস্ক: গ্রীষ্মকাল মানেই আমের মৌসুম। গাছপাকা, রসালো ও সুস্বাদু আমে তৃপ্তি মেলে, শরীরও প্রশান্তি পায়। তবে বাজারে যেসব আম পাওয়া যায়, তার সবই যে প্রাকৃতিকভাবে পাকা, তা নয়। অনেক ক্ষেত্রেই আম পাকাতে ব্যবহার করা হয় ফরমালিন বা কার্বাইডের মতো ক্ষতিকর রাসায়নিক।
তাই আম কেনার আগে সাবধান হওয়া জরুরি। কিছু লক্ষণ দেখে সহজেই বুঝতে পারবেন কোন আমটি প্রাকৃতিকভাবে পাকা আর কোনটিতে ব্যবহার করা হয়েছে কেমিক্যাল। দেখে নিন কীভাবে চিনবেন ফরমালিনমুক্ত আম—
১. রঙ দেখে চিনুন
প্রাকৃতিকভাবে পাকা আমের রঙ হয় কিছুটা কাঁচা-পাকা ধরনের। ত্বকে সাদা বা কালচে দাগ থাকতে পারে। বিপরীতে, পুরোটা হলুদ, অতিরিক্ত চকচকে এবং মসৃণ আম হলে সেখানে রাসায়নিক ব্যবহারের সম্ভাবনা বেশি।
২. মাছি বসছে কি না খেয়াল করুন
রাসায়নিকযুক্ত আমে মাছি বসে না। তাই আম কিনতে গিয়ে মাছি বসছে কিনা দেখে নিতে পারেন। মাছি বসা মানেই সেটা তুলনামূলকভাবে নিরাপদ।
৩. দাগের উপস্থিতি
গাছপাকা আমের ত্বকে স্বাভাবিক কিছু দাগ থাকে। রাসায়নিক দিয়ে পাকানো আম সাধারণত দাগহীন এবং অস্বাভাবিকভাবে মসৃণ হয়।
৪. স্বাদ ও ঘ্রাণে সন্দেহ হলে
আমে যদি স্বাদ না থাকে বা ঘ্রাণ একেবারে না থাকে কিংবা ঝাঁজালো হয়, তাহলে বুঝতে হবে সেটিতে রাসায়নিক প্রয়োগ করা হয়েছে।
৫. কিছুক্ষণ রেখে গন্ধ শোন
আম কিনে ঘরের ভেতর বাতাস চলাচলহীন স্থানে কিছুক্ষণ রাখলে গাছপাকা আম থেকে সুগন্ধ ছড়ায়। রাসায়নিক দেওয়া আমে সেই ঘ্রাণ থাকে না।
৬. গোড়ার রঙ ও দাগ পরীক্ষা করুন
গাছপাকা আমের গোড়ার দিকে রঙ হয় গাঢ় এবং ত্বকে কালো দাগ দেখা যায়, বিশেষ করে হিমসাগর জাতের আমে। রাসায়নিক দিয়ে পাকানো আমে এই দাগ বা রঙের বৈচিত্র্য থাকে না।
৭. নাকে নিয়ে ঘ্রাণ নিন
আম কেনার সময় নাকের কাছে নিয়ে গন্ধ শুকুন। গাছপাকা আমে বোঁটার কাছে একটি মিষ্টি ঘ্রাণ থাকে। রাসায়নিক দেওয়া আমে সেই ঘ্রাণ থাকে না বা থাকে অস্বাভাবিক।
৮. খাওয়ার আগে ধুয়ে নিন
বাজার থেকে আম কিনে আনার পর সরাসরি না খেয়ে অন্তত ১৫ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। এরপর ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে খান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল