ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
হামলাকারীদের গ্রেপ্তারে এনসিপির ২৪ ঘণ্টার আল্টিমেটাম
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করে বলেন, হামলায় জড়িত ছিল নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের সমর্থকরা।
বুধবার (১৬ জুলাই) রাতে খুলনায় এক সংবাদ সম্মেলন করে এনসিপি। সেখানে নাহিদ ইসলাম বলেন, "গোপালগঞ্জে এনসিপির ওপর হামলাটি ছিল পরিকল্পিত এবং হত্যার উদ্দেশ্যে করা। হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। আমরা অপরাধীদের অবিলম্বে বিচারের আওতায় আনার জন্য যথাযথ তদন্ত শুরুর দাবি জানাচ্ছি।"
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জানান, জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি গত ১ জুলাই থেকে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করেছে। এ কর্মসূচির আওতায় এনসিপির কেন্দ্রীয় নেতারা দেশের বিভিন্ন জেলায় গিয়ে গণঅভ্যুত্থানের বার্তা ছড়িয়ে দিচ্ছেন, দলের প্রতিশ্রুতি তুলে ধরছেন এবং স্থানীয় মানুষের সমস্যার কথা শুনছেন।
হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে জানিয়ে তিনি বলেন, "কর্মসূচির ধারাবাহিকতায় আজ আমাদের গোপালগঞ্জ জেলায় পদযাত্রা ছিল। আগে থেকে ঘোষণা দেওয়া সত্ত্বেও মুজিববাদী সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালায়। জাতীয় নাগরিক পার্টি ও গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে তারা জঙ্গি কায়দায় এই হামলা করেছে।"
মাদারীপুরের উদ্দেশে রওনা হওয়ার সময় তাদের গাড়িবহরে হামলা চালানো হয় উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, "পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সহায়তায় তারা খুলনায় নিরাপদে পৌঁছান। এই ঘটনার কারণে মাদারীপুর ও শরীয়তপুরে বুধবারের নির্ধারিত পথসভা স্থগিত করা হয়েছে।"
হামলার প্রতিবাদে যারা ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি ঘোষণা দেন, এনসিপি বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
তিনি আরও বলেন, ‘এই হামলা আমাদের পথ রোধ করতে পারবে না। ৩০ দিনে ৬৪ জেলা সফরের যে সংকল্প আমরা করেছি, তা অব্যাহত থাকবে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার ফরিদপুরে সভা অনুষ্ঠিত হবে এবং অন্যান্য পথসভাও যথারীতি চলবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?