ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
গোপালগঞ্জের পরিস্থিতি এখন কেমন?
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলার পর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে হামলাকারীদের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে যায় গোপালগঞ্জ। এর জেরে বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে কারফিউ কার্যকর হয়েছে। এটি চলবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।
স্থানীয় সাংবাদিকদের বরাত দিয়ে জানা গেছে, সন্ধ্যার পর থেকেই গোপালগঞ্জ শহর অনেকটাই জনশূন্য হয়ে পড়ে। ঘরে ফেরা কিছু মানুষকে বিচ্ছিন্নভাবে রাস্তায় দেখা গেলেও তাদের চোখেমুখে ছিল উৎকণ্ঠা ও ভয়ের ছাপ।
গোপালগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় র্যাব, বিজিবি ও সেনাবাহিনী টহল জোরদার করেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি আগের চেয়ে আরও দৃশ্যমান।
পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে চলছে অতিরিক্ত নজরদারি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই শহরে উত্তেজনা বিরাজ করছিল। সমাবেশ শেষে নেতাদের গাড়িবহরে হামলার পর পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। শহর পরিণত হয় রণক্ষেত্রে। এর পরপরই গোপালগঞ্জে কারফিউ জারি করে প্রশাসন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি