ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা-বিজিবির সাথে নামল কোস্ট গার্ড
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে দিনভর দফায় দফায় সংঘর্ষ, হামলা এবং অগ্নিসংযোগে রণক্ষেত্রে পরিণত হওয়া গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সঙ্গে যুক্ত হলো বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (১৬ জুলাই) রক্তাক্ত এই সংঘর্ষে ৪ জন নিহত হওয়ার পর থমথমে শহরে শৃঙ্খলা ফেরাতে মাঠে নেমেছে এই বাহিনী।
বুধবার কোস্ট গার্ডের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে কোস্ট গার্ড অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ শুরু করেছে। চলমান পরিস্থিতিতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে কোস্ট গার্ড কঠোর অবস্থানে থাকবে বলেও জানানো হয়।
দিনভর যেভাবে রণক্ষেত্র হলো গোপালগঞ্জ
এনসিপির 'মার্চ টু গোপালগঞ্জ' কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই গোপালগঞ্জ শহর ছিল উত্তপ্ত। দিন গড়ানোর সাথে সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দুপুর দেড়টার দিকে পৌর পার্কে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা চালায় দুর্বৃত্তরা। তারা মঞ্চ, চেয়ার ও সাউন্ড সিস্টেম ভাঙচুর করে। সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিকেলে এনসিপি নেতাদের গাড়িবহর ফেরার পথে শহরের লঞ্চঘাট এলাকায় দ্বিতীয় দফা হামলার শিকার হয়। এই হামলা ছিল আরও ভয়াবহ। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
হামলাকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এই সংঘর্ষের মধ্যেই গুলিবিদ্ধ হয়ে ৪ জন তরুণ নিহত হন। নিহতরা হলেন গোপালগঞ্জ সদর এলাকার বাসিন্দা দীপ্ত সাহা (২৫), কোটালীপাড়ার রমজান কাজী (১৮), টুঙ্গীপাড়ার সোহেল রানা (৩০) ও গোপালগঞ্জ সদরের ইমন (২৪)। সংঘর্ষ চলাকালে পুলিশের গাড়িসহ বেশ কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুর চালানো হয়।
হামলার মুখে এনসিপির শীর্ষ নেতারা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন। পরে সন্ধ্যায় সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের কড়া পাহারায় তাদের নিরাপদে উদ্ধার করে খুলনার দিকে পাঠিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসন শহরে ১৪৪ ধারা জারি করে এবং বিপুল সংখ্যক পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করে। সর্বশেষ তাদের সাথে যোগ দিল কোস্ট গার্ড।
এই নারকীয় ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন এর তীব্র নিন্দা জানিয়ে কর্মসূচি ঘোষণা করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ