ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
এনসিপির মাদারীপুরের সমাবেশ স্থগিত
গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার পর মাদারীপুরে নির্ধারিত সমাবেশ স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় মাদারীপুর শহরের লেকেরপাড় স্বাধীনতা অঙ্গনের মঞ্চে সমাবেশ স্থগিতের ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলা সদস্যসচিব মাসুম বিল্লাহ।
তিনি বলেন, "আজকে মাদারীপুরের মঞ্চে সমাবেশ হবার কথা ছিলো। কিন্তু গোপালগঞ্জের হামলার ঘটনার পর তা স্থগিত করা হয়েছে। আগামীতে সমাবেশের তারিখ ঘোষণা করা হবে।"
প্রসঙ্গত, ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জে পদযাত্রা ও পথসভা আয়োজনের পরিকল্পনা করেছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর আগের দিন দলটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ১৬ জুলাইয়ের কর্মসূচিকে ‘মার্চ টু গোপালগঞ্জ’ হিসেবে ঘোষণা দেওয়া হয়।
তবে সকাল থেকেই এ কর্মসূচিকে ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িবহরে হামলা চালানো হয়।
এরপর সমাবেশ থেকে ফেরার পথে এনসিপির নেতাদের গাড়িবহরে হামলা চালায় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদসদ্যের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ বাঁধে। এতে উত্তপ্ত ছড়িয়ে পড়ে। সর্বশেষ, এই সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন বলে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ