ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
কড়া নিরাপত্তায় খুলনা পৌঁছালেন এনসিপি নেতারা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে সৃষ্ট রক্তাক্ত সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দিনভর রণক্ষেত্র পরিস্থিতি শেষে বুধবার সন্ধ্যায় সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের কড়া নিরাপত্তায় খুলনায় নিরাপদে পৌঁছেছেন দলটির অবরুদ্ধ শীর্ষ নেতারা।
নিহতরা হলেন গোপালগঞ্জ সদর এলাকার বাসিন্দা ইমন তালুকদার (১৮), রমজান কাজী (২২) ও দীপ্ত সাহা (২৫)।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ প্রহরায় এনসিপি নেতাদের গাড়িবহর খুলনায় প্রবেশ করে। বর্তমানে নেতারা খুলনা সার্কিট হাউস এবং শহরের বিভিন্ন হোটেলে অবস্থান করছেন।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলা শাখার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি জানিয়েছেন, রাত সাড়ে ৯টায় খুলনা প্রেসক্লাবে এনসিপি নেতারা সংবাদ সম্মেলন করে গোপালগঞ্জের নারকীয় ঘটনা ও তাদের পরবর্তী অবস্থান তুলে ধরবেন।
এর আগে বিকেলে, গোপালগঞ্জে অবরুদ্ধ হয়ে পড়া নেতাদের খুলনায় আনতে শতাধিক স্থানীয় কর্মী-সমর্থক মোল্লাহাটের পথে রওনা হন। প্রবল বৃষ্টি উপেক্ষা করে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় কেন্দ্রীয় নেতাদের মোল্লাহাট ব্রিজ পার করিয়ে খুলনার দিকে নিয়ে আসেন।
উল্লেখ্য, বুধবার (১৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালালে পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয়। দফায় দফায় সংঘর্ষ ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, যা শেষ পর্যন্ত তিনজন তরুণের প্রাণহানিতে গড়ায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ