ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
রাজধানীতে এনসিপির মশাল মিছিল
গোপালগঞ্জে কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) রাতে বাংলামোটরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি কারওয়ান বাজার মোড় ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। কর্মসূচিটি পালন করে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।
মিছিলে অংশ নেওয়া নেতারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, হামলায় যেসব নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন তাদের পরিচয় প্রকাশ করতে হবে।
এনসিপির ‘পদযাত্রা ও সমাবেশ’ ঘিরে মঙ্গলবার থেকেই গোপালগঞ্জে উত্তেজনা দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মসূচি নিয়ে চলতে থাকে নানা প্রচার-প্রচারণা। বুধবার সকালে এনসিপির গাড়িবহর শহরে প্রবেশের আগেই পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ইউএনওর গাড়িতেও হামলা হয়।
বেলা দেড়টার দিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা মিছিল নিয়ে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে পৌরপার্ক এলাকায় সমাবেশ মঞ্চে হামলা চালায়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে এনসিপি নেতারা টেকেরহাট হয়ে মাদারীপুর যাওয়ার পথে শহরের লঞ্চঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে আবারও হামলার শিকার হন।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীন দলের কর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহর। পরিস্থিতির অবনতি হলে এনসিপির কেন্দ্রীয় নেতারা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন এবং পরে সেনাবাহিনীর সাঁজোয়া যান (এপিসি) দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
দুপুরে জেলা প্রশাসন শহরে ১৪৪ ধারা জারি করে। তবে তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে সন্ধ্যায় জারি করা হয় কারফিউ। দিনব্যাপী সংঘর্ষে চারজন নিহত হন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ