ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ভারত-পাকিস্তান যু-দ্ধ ঠেকাল গোপন গোয়েন্দা বার্তা!
ডুয়া ডেস্ক: হঠাৎ করেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। এই চমকপ্রদ সিদ্ধান্তের পেছনে কাজ করেছে একটি গোপন ও অত্যন্ত সংবেদনশীল গোয়েন্দা তথ্য, যা পেয়েই সতর্ক হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। মার্কিন হস্তক্ষেপেই শেষ পর্যন্ত দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশ সংঘাত থেকে সরে আসে।
সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিপজ্জনক গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই থেমে যায় ভারত-পাকিস্তানের সামরিক উত্তেজনা। পাল্টাপাল্টি হামলার চারদিন পর, ১০ মে আকস্মিকভাবেই যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই যুদ্ধবিরতির ঘোষণা দেন এবং জানান, সংঘাত থামাতে মধ্যস্থতা করেছেন তিনি।
প্রতিবেদনে বলা হয়, ৯ মে (শুক্রবার) সকালে একটি বিপজ্জনক গোয়েন্দা বার্তা পায় যুক্তরাষ্ট্র, যা থেকে অনুমান করা হয় যে ভারত-পাকিস্তান সংঘাত খুব দ্রুত বড় আকার নিতে পারে। এরপরই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এবং যুদ্ধবিরতির আলোচনার জন্য উৎসাহিত করেন।
সিএনএন আরও জানিয়েছে, মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা—যাদের মধ্যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুসি ওয়াইলস—ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন।
যদিও গোয়েন্দা তথ্যের বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে মার্কিন কর্মকর্তারা জানান, তথ্যের গুরুত্ব অনুধাবন করেই সরাসরি মোদিকে ফোন করেছিলেন ভ্যান্স। তিনি মোদিকে সতর্ক করে বলেন, “সপ্তাহের শেষদিকে সংঘাত বড় রকমের রূপ নিতে পারে।”
রাতভর আলোচনা এবং কূটনৈতিক তৎপরতার পর, দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। ভারতের 'অপারেশন সিদুর' এবং পাকিস্তানের 'অপারেশন বুনিয়ান মারসুস'-এর প্রেক্ষাপটে ১০ মে শনিবার বিকেলে দুই দেশ যুদ্ধবিরতির ঘোষণা দেয়।
এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এনএক্স-এ (পূর্বতন টুইটার) ট্রাম্পকে ধন্যবাদ জানান। তবে ভারতের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।
এই ঘটনা আবারও দেখিয়ে দিল গোপন গোয়েন্দা তথ্য, আন্তর্জাতিক কূটনীতি এবং তৎপর মধ্যস্থতা কীভাবে দক্ষিণ এশিয়াকে বড় ধরনের একটি যুদ্ধ থেকে রক্ষা করতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)