ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
অবশেষে ইমরান খানের সঙ্গে বোনের সাক্ষাৎ, জানালেন শারীরিক অবস্থা
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ২৫ দিন ধরে চলা গুঞ্জন ও উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অবশেষে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়েছে তার পরিবার।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ভাইয়ের সঙ্গে দেখা করার পর তার বোন ডা. উজমা খান নিশ্চিত করেছেন যে, পিটিআই প্রতিষ্ঠাতা ‘সম্পূর্ণ সুস্থ’ আছেন।
শারীরিক অবস্থা ও মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর প্রবল চাপের মুখে পাকিস্তান সরকার মঙ্গলবার ইমরান খানের পরিবারের সদস্যদের সাক্ষাতের অনুমতি দেয়। এর আগে টানা ২৫ দিন তার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হয়নি, যা নিয়ে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছিল। এমনকি আফগানিস্তানভিত্তিক কিছু সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তার মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়েছিল।
সাক্ষাৎ শেষে কারাগারের বাইরে সাংবাদিকদের ডা. উজমা খান বলেন, ‘অবশেষে সাক্ষাতের অনুমতি পেয়ে আমি খুশি। ইমরান খান সুস্থ আছেন। তবে আমার অন্য দুই বোন আলিমা খান এবং নওরীন খানের সঙ্গে পরামর্শ করে বিস্তারিত আপডেট জানাব।’
এদিকে পিটিআইয়ের পরিকল্পিত বিক্ষোভ ও গুজবের মুখে সরকার এই সাক্ষাতের অনুমতি দিলেও আদিয়ালা কারাগার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় জেল রোডে নতুন করে পাঁচটি চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে।
উল্লেখ্য, ৭২ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দী রয়েছেন। তোশাখানা, সাইফার ও আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। পিটিআইয়ের অভিযোগ, ইমরান খানকে রাজনীতি থেকে দূরে রাখতেই মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এবং তাকে মানসিকভাবে ভেঙে ফেলার জন্য বিচ্ছিন্ন করে রাখা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?