ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
যেসব বিষয় প্রাধান্য পাবে পুতিন-মোদির বৈঠকে
আন্তর্জাতিক ডেস্ক: দুই দশকের কৌশলগত বন্ধনকে নতুন মাত্রা দিতে আজ বৃহস্পতিবার ভারতে পৌঁছাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সন্ধ্যায় নয়া দিল্লিতে অবতরণের মাধ্যমে শুরু হবে তার বহু প্রতীক্ষিত দুই দিনের রাষ্ট্রীয় সফর। শেষবার ২০২১ সালে ভারত সফর করেছিলেন তিনি। এ বছর ভারত-রাশিয়া কৌশলগত অংশীদারত্বের ২৫ বছর পূর্তি এবং ২৩তম দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনের প্রেক্ষাপটে তার এ সফরকে ঘিরে উভয় দেশেই জোর প্রস্তুতি চলছে।
হিন্দুস্তান টাইমসকে নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা জানান, আজ সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে দিল্লিতে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনে রাতের ব্যক্তিগত নৈশভোজে উপস্থিত থাকবেন পুতিন। সেখানে দুই নেতা আঞ্চলিক অস্থিরতা, বৈশ্বিক নিরাপত্তা, বাণিজ্য, জ্বালানি এবং প্রতিরক্ষাসহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে সরাসরি আলোচনার সুযোগ পাবেন। গত বছর মোদির মস্কো সফরে পুতিন যে ব্যক্তিগত ডিনার দিয়েছিলেন, তার প্রতিদান হিসেবেই এই নৈশভোজের আয়োজন।
শুক্রবার সকালে রাষ্ট্রপতি ভবনে ত্রিপক্ষীয় গার্ড অব অনারের মধ্য দিয়ে পুতিনকে আনুষ্ঠানিক স্বাগত জানানো হবে। এরপর রাজঘাটে মহাত্মা গান্ধির স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। পরে হায়দরাবাদ হাউসে শুরু হবে ২৩তম ভারত–রাশিয়া শীর্ষ বৈঠক, যেখানে প্রতিরক্ষা, জ্বালানি, বাণিজ্য, কৃষি ও শ্রমসহ বিভিন্ন খাতে বড় ধরনের ঘোষণা বা চুক্তি হতে পারে বলে সূত্র জানিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, রাশিয়ায় ভারতীয় কর্মীদের জন্য কর্মসংস্থান বাড়াতে একটি বিশেষ চুক্তি স্বাক্ষর হতে পারে। পাশাপাশি প্রতিরক্ষা খাতে লজিস্টিক সাপোর্ট চুক্তি, উন্নত ব্রহ্মোস উন্নয়ন, এবং এস-৪০০ এর বকেয়া দুই ইউনিট দ্রুত সরবরাহের বিষয়েও আলোচনা হবে। দুই দেশের মধ্যে ওষুধ, কৃষি-খাদ্যপণ্য এবং ভোক্তা সামগ্রীর রপ্তানি বাড়ানো নিয়েও আলোচনা প্রত্যাশিত।
শুক্রবার মধ্যাহ্নভোজের পর পুতিন ইন্ডিয়া–রাশিয়া বিজনেস ফোরামে অংশ নেবেন। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের বাণিজ্য রেকর্ড বৃদ্ধি পেলেও রাশিয়ার তুলনায় ভারতের রপ্তানি কম হওয়ায় বড় বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে। বিশেষ করে সার খাতে সহযোগিতা বৃদ্ধি আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ ভারত প্রতিবছর রাশিয়া থেকে ৩-৪ মিলিয়ন টন সার আমদানি করে।
দিনব্যাপী ব্যস্ত কর্মসূচি শেষে শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেওয়া নৈশভোজে উপস্থিত থাকবেন পুতিন। একইদিন তিনি ভারতে রুশ রাষ্ট্রীয় সম্প্রচারকের নতুন “ভারত চ্যানেল” উদ্বোধন করবেন। প্রায় ২৮ ঘণ্টার রাষ্ট্রীয় সফর শেষে রাত ৯টায় নয়া দিল্লি ত্যাগ করবেন রুশ প্রেসিডেন্ট।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- নতুন পে-স্কেলে সরকারি বেতন বাড়ানোর প্রস্তাব এনসিপির