ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
হঠাৎ ব্রিটেনের ৯ বিশ্ববিদ্যালয় কেন বাংলাদেশিদের ভর্তি বন্ধ করল?
নিজস্ব প্রতিবেদক: উচ্চশিক্ষার জন্য ব্রিটেনে যেতে ইচ্ছুক বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ। যুক্তরাজ্যের কঠোর অভিবাসন নীতি এবং ভিসা বাতিলের হার বেড়ে যাওয়ার কারণে দেশটির অন্তত ৯টি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের ভর্তির আবেদনে সাময়িক বিধিনিষেধ আরোপ করেছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ফিন্যান্সিয়াল টাইমস’-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউনিভার্সিটি অব চেস্টার, ইউনিভার্সিটি অব উলভারহ্যাম্পটন, ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন এবং কভেন্ট্রি ইউনিভার্সিটির মতো স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো এই তালিকায় রয়েছে।
যুক্তরাজ্যের হোম অফিসের নতুন নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির লাইসেন্স টিকিয়ে রাখতে বিশ্ববিদ্যালয়গুলোর ভিসা বাতিলের হার ৫ শতাংশের নিচে রাখতে হবে, যা আগে ছিল ১০ শতাংশ। কিন্তু পরিসংখ্যান বলছে, গত এক বছরে বাংলাদেশ থেকে আবেদনকারীদের ভিসা প্রত্যাখ্যাত হওয়ার হার ২২ শতাংশ এবং পাকিস্তানের ক্ষেত্রে তা ১৮ শতাংশ। বিশ্বজুড়ে বাতিল হওয়া ২৩ হাজার ৩৬টি ভিসা আবেদনের অর্ধেকই এই দুই দেশের।
লাইসেন্স হারানোর ঝুঁকি এড়াতেই বিশ্ববিদ্যালয়গুলো এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। ইউনিভার্সিটি অব চেস্টার আগামী শরৎকাল পর্যন্ত পাকিস্তান থেকে সব ধরনের শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে। অন্যদিকে, ইউনিভার্সিটি অব উলভারহ্যাম্পটন বাংলাদেশ ও পাকিস্তান থেকে স্নাতকের আবেদন গ্রহণ বন্ধ রেখেছে।
মূলত স্টুডেন্ট ভিসাকে ব্যবহার করে ব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের প্রবণতা রোধ করতেই ঋষি সুনাক সরকারের সময় থেকে কড়াকড়ি শুরু হয়, যা বর্তমান সময়ে আরও জোরালো হয়েছে। তবে এই সিদ্ধান্তে প্রকৃত মেধাবী শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা