ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সৌদি যুবরাজের মাধ্যমে ইরানকে ৩ শর্ত দিলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের যুবরাজের মাধ্যমে ইরানকে তিনটি শর্তযুক্ত বিশেষ বার্তা পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে তেহরান তাৎক্ষণিকভাবে এসব শর্ত প্রত্যাখ্যান করেছে। ইরানের একজন সংসদ সদস্যের বরাতে জানা গেছে, ট্রাম্পের দেওয়া শর্তগুলোর মধ্যে রয়েছে—ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ করা, মধ্যপ্রাচ্যে মিত্র গোষ্ঠীগুলোর ওপর সমর্থন প্রত্যাহার এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রমে সীমাবদ্ধতা আনা।
ইরান এসব শর্ত নাকচ করে দেওয়ায় আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যেই সাংহাই কো-অপারেশন অরগানাইজেশনের (এসসিও) সঙ্গে পাঁচ দিনের যৌথ সন্ত্রাসবিরোধী মহড়া শুরু করেছে ইরানের রেভলিউশনারি গার্ডস (আইআরজিসি)। বাহিনীটির মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল নতুন কোনো আগ্রাসন চালালে তার কঠোর জবাব দেওয়া হবে।
এদিকে কূটনৈতিক পরিমণ্ডলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মটেগির সঙ্গে আলাপকালে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরিবেশ তৈরির দায়িত্ব ওয়াশিংটনেরই। তিনি যুক্তরাষ্ট্রকে সততার সঙ্গে কূটনৈতিক প্রক্রিয়া শুরুর আহ্বান জানান। এছাড়া জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি মার্কিন নীতিকে বিশ্ব শান্তির জন্য হুমকি হিসেবে অভিহিত করেছেন।
অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান তুরস্কে এক বৈঠকে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়েছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে