ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ভারতের ১৫ শহরে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের, দাবি দিল্লির
ডুয়াস ডেস্ক : ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিলের হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা এখন যুদ্ধের দিকে এগোচ্ছে। দুই সপ্তাহের টানাপোড়েনের পর ভারত পাকিস্তানের ভেতরে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, আর এর পাল্টা হিসেবে পাকিস্তান ভারতের অন্তত ১৫টি শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) ডয়চে ভেলের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
দিল্লি সরকারের সূত্রে বলা হয়েছে, বুধবার রাতে পাকিস্তান ভারতের অবন্তীপুরা, জম্মু, শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাতিন্দা, চণ্ডীগড়, নাল ফালোদি, উত্তরলাই ও ভুজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ভারতের দাবি, তারা বেশিরভাগ হামলা প্রতিহত করেছে এবং হামলার প্রমাণ হিসেবে ভাঙা ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে।
পাকিস্তানের হামলার জবাবে বৃহস্পতিবার সকালে ভারত লাহোরসহ বিভিন্ন শহরের সামরিক স্থাপনায় আঘাত হানে। লাহোরের রাডার ও এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করা হয়েছে বলে ভারতীয় বাহিনী দাবি করেছে।
অন্যদিকে পাকিস্তান জানিয়েছে, বুধবার রাতে ভারত থেকে পাঠানো ইসরায়েলি প্রযুক্তির ২৫টি হারোপ ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে তাদের সেনাবাহিনী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট