ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
লাহোর থেকে করাচিজুড়ে পড়ে আছে ভারতীয় ড্রোনের ধ্বংসাবশেষ
ডুয়া ডেস্ক : পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গত রাতে পাকিস্তানের বিভিন্ন স্থানে অন্তত ১২টি ভারতীয় হ্যারপ ড্রোন ভূপাতিত করা হয়েছে। এই অভিযানে পাকিস্তান সেনাবাহিনীর চার সদস্য আহত হয়েছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ভূপাতিত ড্রোনগুলোর ধ্বংসাবশেষ লাহোর, অ্যাটক, গুজরানওয়ালা, চাকওয়াল, রাওয়ালপিন্ডি, বাহাওয়ালপুর, মিয়ানো, ছোর এবং করাচির আশপাশ থেকে সংগ্রহ করা হচ্ছে। এছাড়া, লাহোরের কাছে একটি সামরিক স্থাপনায় এক ড্রোন আংশিক আঘাত হানায় এক বেসামরিক নাগরিক নিহত ও আরেকজন আহত হয়েছেন।
এর আগে, বুধবার ভারতীয় বাহিনীর হামলায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ও আজাদ কাশ্মীরে নারী-শিশুসহ ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হন। পাকিস্তান এই ঘটনার নিন্দা জানিয়ে নয়াদিল্লিকে “সন্ত্রাসবাদী আচরণ” এবং নিয়মিত যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে।
আইএসপিআর মহাপরিচালক আরও দাবি করেন, পাকিস্তান সেনাবাহিনী ইতোমধ্যেই ভারতীয় পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যদিও ভারত সরকার সরাসরি এই তথ্য স্বীকার করেনি, তবে ভারতীয় কর্মকর্তারা অন্তত তিনটি যুদ্ধবিমান নিজেদের ভূখণ্ডেই দুর্ঘটনাক্রমে বিধ্বস্ত হওয়ার কথা নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী বলেন, “ভারত এখনো অবিরাম ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। পাকিস্তান সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং আক্রমণ প্রতিহত করছে।” তিনি ভারতের এই কর্মকাণ্ডকে “উসকানিমূলক ও বিপজ্জনক সামরিক আগ্রাসন” হিসেবে আখ্যা দিয়ে বলেন, “এটি শুধু দক্ষিণ এশিয়া নয়, পুরো বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি।”
শেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “পাকিস্তান সশস্ত্র বাহিনী যেকোনো ধরনের হুমকির জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি