ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ভারতে বিমান বি-ধ্ব-স্ত
ডুয়া ডেস্ক: ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী এলাকায় একটি পর্যটকবাহী বিমান বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, বিধ্বস্ত বিমানে মোট ছয়জন যাত্রী ছিলেন। দুর্ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান এবং আহত দুজনকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে বলেন, “দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, সৃষ্টিকর্তা তাদের আত্মাকে শান্তি দিন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন।”
তিনি আরও জানান, আহতদের সর্বাত্মক চিকিৎসা সহায়তা দিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে এবং দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ধামি বলেছেন, তিনি ঘটনাটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
জানা গেছে, বিমানটি দেহরাদুন থেকে পর্যটকদের নিয়ে হরশিল হেলিপ্যাডের উদ্দেশে রওনা দিয়েছিল। সেখান থেকে তারা প্রায় ৩০ কিলোমিটার সড়কপথে গন্তব্য গঙ্গনানির দিকে যাচ্ছিলেন।
দুর্ঘটনার পরপরই রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) ও জেলা প্রশাসনের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এখনও উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। উত্তরকাশীর জেলা ম্যাজিস্ট্রেটও ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানা গেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ