ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
সংবাদ সম্মেলনে ভারত
২৫ মিনিটে ২৪ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ; নিহত ৭০
ডুয়া ডেস্ক: জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার প্রেক্ষিতে দুই সপ্তাহ পর পাল্টা ব্যবস্থা হিসেবে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরের অন্তত ৯টি স্থানে রাতের আঁধারে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। বুধবার (০৭ মে) মধ্যরাতে চালানো এই অভিযান মাত্র ২৫ মিনিট স্থায়ী হয়, যার মধ্যে ভারতীয় বাহিনী পাকিস্তানে অন্তত ২৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
ভারত দাবি করেছে, এই হামলায় পাকিস্তানে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। তবে পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, প্রাণহানির সংখ্যা ২৬ জন।
আজ বুধবার (০৭ মে) দিল্লিতে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানে হামলার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।
তিনি বলেন, “বুধবার (৭মে) রাত ১টা ৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত পাকিস্তানি ভূখণ্ডে হামলা চালানো হয়েছে। ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী যৌথভাবে ‘অপারেশন সিঁদুর’ নামের এই অভিযান পরিচালনা করেছে। ২৫ মিনিটে ৯টি লক্ষ্যবস্তুতে ২৪টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ভারতীয় বাহিনী।”
সংবাদ সম্মেলনে বিক্রম মিশ্রির সঙ্গে সেনাবাহিনীর কর্মকর্তা কর্নেল সোফিয়া কুরেশি ও বিমানবাহিনীর উইং কমান্ডার ভায়োমিকা সিংহ উপস্থিত ছিলেন।
বিক্রম মিশ্রি আরও বলেছেন, “জম্মু-কাশ্মিরের পেহেলগামে গত ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলার জবাবে পাকিস্তানে হামলা করা হয়েছে। পেহেলগামের ওই হামলায় ২৫ ভারতীয় ও এক নেপালি নাগরিকের প্রাণহানি ঘটে।”
এ সময় কর্নেল সোফিয়া কুরেশি বলেছেন, “এই অভিযানে আমাদের কৌশলের পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। গত তিন দশক ধরে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরে সন্ত্রাসীদের নিয়োগের কেন্দ্র, প্রশিক্ষণ অঞ্চল এবং প্যাড চালুসহ অবকাঠামো নির্মাণ করে আসছে ইসলামাবাদ। এই অভিযান সেসব স্থাপনা ভেঙে ফেলার এবং ভবিষ্যতের হামলা ঠেকানোর উদ্দেশ্যে পরিচালনা করা হয়েছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন