ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
পাকিস্তান উপকূলে ভারতের গুপ্তচর বিমান
ডুয়া ডেস্ক: উত্তেজনার মধ্যেই পাকিস্তান উপকূলে নজরদারি কার্যক্রম পরিচালনা করছে ভারত। পাকিস্তানের সমুদ্রসীমার কাছে দেশটির একটি গুপ্তচর বিমানের অবস্থান শনাক্ত হয়েছে।
আজ মঙ্গলবার (০৬ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পাকিস্তান নৌবাহিনী জানিয়েছে, ‘ভারতীয় পি-৮আই গুপ্তচর বিমান পাকিস্তানের সমুদ্রসীমার কাছে আসায় সেটিকে সতর্কভাবে শনাক্ত ও নিবিড় পর্যবেক্ষণ করা হয়েছে। গত ৪ ও ৫ মে মধ্যরাতে বিমানের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এ সময় ভারতের এই দীর্ঘপাল্লার সামুদ্রিক নজরদারি বিমান পাকিস্তানের সামুদ্রিক সীমানার কাছাকাছি চলে আসে।’
দেশটির সরকারি সূত্র জানায়, ‘বিমানটির পুরো গতিপথ পর্যবেক্ষণ করে পাকিস্তান নৌবাহিনী তাদের অপারেশনাল তৎপরতা ও প্রযুক্তিগত সক্ষমতা আবারও প্রমাণ করেছে।’
পাকিস্তান নৌবাহিনীর একজন মুখপাত্র বলেন, “পাকিস্তান নৌবাহিনী যে কোনো শত্রু কার্যকলাপ প্রতিরোধে সম্পূর্ণ প্রস্তুত। দেশের সামুদ্রিক স্বার্থ রক্ষায় আমরা সর্বদা সচেষ্ট।”
পি-৮আই বিমানটি মূলত দীর্ঘপাল্লার সামুদ্রিক টহল ও সাবমেরিনবিরোধী অভিযানে ব্যবহৃত হয়। এর আগে আরব সাগরের সংবেদনশীল এলাকাগুলোর আশপাশেও এ বিমানের উপস্থিতি দেখা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর