ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
রাশিয়ায় ভয়াবহ ড্রোন হা-ম-লা, ৪ প্রধান বিমানবন্দর বন্ধ
ডুয়া ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোতে টানা দ্বিতীয় রাতের মতো ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এ ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে মস্কোর চারটি প্রধান বিমানবন্দর—ভনুকোভো, দোমোদেদোভো, শেরেমেতিয়েভো এবং ঝুকোভস্কি—সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, শহরের বিভিন্ন দিক থেকে ছোড়া অন্তত ১৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। কিছু ড্রোনের ধ্বংসাবশেষ মহাসড়কে পড়লেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এছাড়া রাশিয়ার কুরস্ক অঞ্চলের রিলস্ক শহরেও ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে জানা গেছে। সেখানে একটি বিদ্যুৎ উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাশিয়া পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে বলেও বিভিন্ন সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে। উল্লেখ্য, গত বছরের আগস্টে ইউক্রেন কুরস্ক অঞ্চলে অভিযান চালিয়ে কিছু এলাকা দখলে নিলেও পরে রাশিয়া দাবি করে যে তারা পুরো এলাকা পুনর্দখল করেছে।
এই ঘটনার বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)