ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ভারত-পাকিস্তান উত্তেজনা
পাক কাশ্মীরীদের খাদ্য মজুতের নির্দেশ
ডুয়া ডেস্ক: গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। হামলায় পাকিস্তান জড়িত অভিযোগে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। বিপরীতে পাকিস্তানও ভারতরে বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে। এরই মধ্যে কাশ্মীর সীমান্তে দেশ দুটির মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়েছে।
এদিকে ভারতের সঙ্গে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণরেখা (লাইন অব কন্ট্রোল/এলওসি) সংলগ্ন অঞ্চলের বাসিন্দাদের খাদ্য মজুদ রাখার নির্দেশ দিয়েছে পাকিস্তান শাসিত কাশ্মীরের সরকার।
পাকিস্তানের মুজাফফরাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পর্যটনকেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করে। তবে ইসলামাবাদ এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
এরপর থেকেই নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর টানা আট রাত ধরে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। একই সঙ্গে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে পাল্টাপাল্টি কূটনৈতিক প্রতিক্রিয়ার ঘটনাও ঘটেছে।
শুক্রবার (০২ মে) পাকিস্তান শাসিত কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ার উল হক স্থানীয় পরিষদকে জানান, “এলওসি-সংলগ্ন ১৩টি নির্বাচনি এলাকার জন্য দুই মাসের খাদ্য মজুদ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, “ওই অঞ্চলে খাদ্য, ওষুধ এবং প্রয়োজনীয় অন্যান্য সামগ্রীর সরবরাহ নিশ্চিত করতে আঞ্চলিক সরকার ১০০ কোটি রুপি (৩৫ লাখ মার্কিন ডলার) জরুরি তহবিল গঠন করেছে। এছাড়া এলওসি-সংলগ্ন এলাকায় সড়ক সচল রাখতে সরকার ও বেসরকারি মালিকানাধীন যন্ত্রপাতি ব্যবহারের উদ্যোগও নেওয়া হয়েছে।”
ভারতশাসিত কাশ্মীরে হামলার পর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কূটনীতিক বহিষ্কার ও সীমান্ত বন্ধ করে দেওয়ার মতো পদক্ষেপ ইতোমধ্যেই নেওয়া হয়েছে, যা দুই প্রতিবেশী দেশের মধ্যে ফের সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলেছে।
গত মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেনাবাহিনীকে ‘সম্পূর্ণ অভিযানের স্বাধীনতা’ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
অন্যদিকে, পাকিস্তান হামলার অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তাদের কাছে এমন বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে যা ইঙ্গিত দেয় যে ভারত শিগগিরই সামরিক অভিযান চালাতে পারে। ইসলামাবাদ হুঁশিয়ারি দিয়ে বলেছে, কোনো ধরনের আগ্রাসন হলে তারা উপযুক্ত জবাব দেবে।
সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ার শঙ্কায় বৃহস্পতিবার পাকিস্তানশাসিত কাশ্মীরে এক হাজারের বেশি মাদ্রাসা ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
সূত্র : এএফপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ