ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
১,৫১৯ মাদরাসা এমপিওভুক্ত করতে যাচ্ছে সরকার
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সারা দেশে ১ হাজার ৫১৯টি মাদরাসাকে এমপিওভুক্ত করার কাজ চলছে।
সোমবার (২ জুন) বিকাল ৩টায় বাজেট উপস্থাপনকালে তিনি বলেন, মাদরাসা শিক্ষার উন্নয়নে ইতোমধ্যে ১ হাজার ১৩৫টি মাদরাসা ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে। আরও ৫১৩টি বহুতল ভবনের নির্মাণকাজ চলমান রয়েছে। পাশাপাশি ৪৯৩টি মাদরাসায় স্থাপন করা হয়েছে মাল্টিমিডিয়া ক্লাসরুম।
তিনি আরও জানান, ইবতেদায়ী পর্যায়ে বৃত্তি ও মাদরাসা এমপিওভুক্তির জন্য প্রস্তাবিত বাজেটে ৭২৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।
কারিগরি শিক্ষার প্রসার নিয়েও পরিকল্পনা রয়েছে বাজেটে। বর্তমানে এ খাতে শিক্ষার্থীর এনরোলমেন্ট হার ১৯ শতাংশ, যা ২০২৫ সালের মধ্যে ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে মহিলা পলিটেকনিক ও ইঞ্জিনিয়ারিং কলেজ, জেলা পর্যায়ে পলিটেকনিক এবং উপজেলা পর্যায়ে টেকনিক্যাল স্কুল স্থাপন কার্যক্রম অব্যাহত রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর