ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
বিমান বিধ্বস্ত: ‘বিদেশ থেকে চিকিৎসক আনা হবে’
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনা হবে।
সোমবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ইউনিটে আহতদের দেখতে গিয়ে তিনি এ কথা জানান।
আইন উপদেষ্টা বলেন, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় গোটা দেশ শোকাহত। তিনি বলেন, আজ জাতির জীবনে একটি বড় ট্রাজেডির দিন। এমন বিয়োগান্তক ঘটনা এর আগে আর কখনও ঘটেনি। এই শোক ভাষায় প্রকাশযোগ্য নয়।
আসিফ নজরুল জানান, আমরা ছয়জন উপদেষ্টা ঘটনাস্থল এবং হাসপাতালে এসেছি। কয়েকজন মাইলস্টোন স্কুল পরিদর্শন করেছেন। বার্ন ইউনিটে চিকিৎসার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রয়োজনে বিদেশ থেকেও বিশেষজ্ঞ চিকিৎসক আনা হবে এবং রোগীদের বিদেশেও পাঠানো হবে। চিকিৎসায় কোনো ঘাটতি রাখা হবে না।
তিনি আরও বলেন, আমরা যা হারিয়েছি, তা আর ফিরে পাওয়া যাবে না। এ ঘটনায় রাষ্ট্রের প্রতিটি নাগরিক শোকাহত। আগামীকাল (২২ জুলাই) জাতীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্টা নিজে বিষয়টির সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ