ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
আহতদের চিকিৎসা দিতে সুশৃঙ্খল ও তৎপর উত্তরা হাসপাতালের শিক্ষার্থীরা
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন ৭০ জনের বেশি।
সোমবার (২১ জুলাই) বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের সিনিয়র স্টাফ অফিসার মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট এবং ৬টি অ্যাম্বুলেন্স কাজ করছে। এখনো উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা দিতে সুশৃঙ্খল ও তৎপর দেখা গেছে উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, আহতদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স পৌঁছাচ্ছে হাসপাতালে। কখনো আইনশৃঙ্খলা বাহিনীর, আবার কখনো বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিমালিকানাধীন অ্যাম্বুলেন্সে করে শিক্ষার্থীদের আনা হচ্ছে। প্রায় প্রতি ১০ মিনিট পরপরই এমন দৃশ্য দেখা যাচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ এত বিপুল সংখ্যক আহতকে একসঙ্গে সামলাতে হিমশিম খাচ্ছে। ছোট ছোট শিক্ষার্থীদের পরপর হাসপাতালে আনা হচ্ছে, সঙ্গে ভিড় করছেন উৎকণ্ঠিত অভিভাবকেরা।
এই সংকটময় পরিস্থিতিতে মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও এগিয়ে এসেছেন। তারা জরুরি বিভাগের সামনে অবস্থান নিয়ে সড়ক পরিষ্কার রাখার কাজ করছেন, যেন অ্যাম্বুলেন্স নির্বিঘ্নে হাসপাতালের ভেতরে প্রবেশ করতে পারে।
একের পর এক এই অ্যাম্বুলেন্স আসা দেখে জরুরি বিভাগের সামনে উপস্থিত সবাই হতভম্ব। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভেতরে আরও অনেক আহত রয়েছে। যাদেরকে উদ্ধার করে নিয়ে আসা যাচ্ছে না।
এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ একাধিক শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসা হচ্ছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। আহতদের নেগেটিভ ব্লাড প্রচুর প্রয়োজন বলে জানা গেছে। এ অবস্থায় নেগেটিভ ব্লাড ডোনারদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)