ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের শোক
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এফ-৭ বিজিআই (৭০১) মডেলের বিমানটি কলেজের ক্যান্টিনের ছাদে আছড়ে পড়ে এবং মুহূর্তেই দাউদাউ করে জ্বলে ওঠে।
এ দুর্ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া বহু মানুষ দগ্ধ ও আহত হয়েছেন।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুর্ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি লেখেন, "মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। শিক্ষার্থীরা যেন তাদের শিক্ষা, বিকাশ ও সুস্বাস্থ্যের জন্য নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এমন ভয়াবহতার মুখোমুখি না হয় আমরা সেটিই চাই।"
তারেক রহমান আরও বলেন, "আমার আন্তরিক প্রার্থনা নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য। আমি বিএনপির নেতাকর্মী ও সংশ্লিষ্টদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের সবাইকে একসঙ্গে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে।"
ঘটনাস্থলে এখনও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় যোগ দিয়েছে বিজিবির দুটি প্লাটুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’