ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
উত্তরায় বিমান দুর্ঘটনায় শোক জানালেন প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
সোমবার (২১ জুলাই) প্রধান উপদেষ্টা বিমান বিধ্বস্তের ঘটনায় এ শোকবার্তায় জানান।
বিমান দুর্ঘটনায় বিমানসেনা, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অন্যান্য সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। এটি একটি মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা, যা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে।
আহতদের দ্রুত আরোগ্য কামনা করে প্রধান উপদেষ্টা জানান, দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট হাসপাতাল ও প্রশাসনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে যেন কোনো ঘাটতি না থাকে, তা সরকার নিশ্চিত করবে।
প্রধান উপদেষ্টা আরও জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি পূর্ণাঙ্গ তদন্তের উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকার এ ব্যাপারে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।
এদিকে ঘটনাস্থল থেকে পাওয়া তথ্যে জানা গেছে, বিধ্বস্ত হওয়ার সময় বিমানটিতে একমাত্র পাইলট হিসেবে দায়িত্ব পালন করছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, দুর্ঘটনায় নারী ও শিশু-সহ অন্তত ৩০ জন দগ্ধ হয়েছেন, যাদের অধিকাংশই শিক্ষার্থী। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।
সরকারি উচ্চপর্যায়ের প্রতিনিধিরা এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উদ্ধার তৎপরতা চলমান রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ