ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নতুন মাইলফলক
জাতীয় গ্রিডে যুক্ত হল পারমাণবিক বিদ্যুৎ
নতুন মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত হয়েছে।
আজ সোমবার (২ জুন) বিকেল সাড়ে ৩টায় আনুষ্ঠানিকভাবে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এ তথ্য নিশ্চিত করেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (PGCB)।
এক বার্তায় সংস্থাটি জানিয়েছে, ‘রূপপুর-গোপালগঞ্জ ৪০০ কেভি সঞ্চালন লাইন সফলভাবে চালু করার মধ্য দিয়ে প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন সক্ষমতার মাইলফলক স্পর্শ করলো। এর মাধ্যমে পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ বাংলাদেশের গ্রিডে সঞ্চালনের লক্ষ্যমাত্রা অর্জিত হলো।’
রূপপুর-গোপালগঞ্জ ৪০০ কেভি সঞ্চালন লাইনের দৈর্ঘ্য প্রায় ১৫৮ কিলোমিটার এবং এতে মোট ৪১৪টি টাওয়ার রয়েছে।
এর আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের ফিজিক্যাল স্টার্টআপের জন্য আরও দুটি উচ্চভোল্টেজ সঞ্চালন লাইন চালু করা হয়েছিল। ২০২২ সালের ৩০ জুন ‘রূপপুর-বাঘাবাড়ি ২৩০ কেভি লাইন’ এবং ২০২৪ সালের ৩০ এপ্রিল ‘রূপপুর-বগুড়া ৪০০ কেভি লাইন’ কার্যক্রমে যুক্ত হয়।
রূপপুর-গোপালগঞ্জ লাইনের চালুর মাধ্যমে বর্তমানে তিনটি উচ্চক্ষমতাসম্পন্ন সঞ্চালন লাইন প্রস্তুত রয়েছে, যেগুলোর প্রত্যেকটির বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা ২ হাজার মেগাওয়াট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি