ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
কেউ আইনের ঊর্ধ্বে নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন ৫ আগস্ট ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই। তবে আ’লীগের নেতাকর্মীরা বেশ কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরমধ্যে অনেককে গ্রেফতারও করা হয়েছে।
শনিবার (২ আগস্ট) মোহাম্মদপুর থানা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
আওয়ামী অপতৎপরতার সঙ্গে সেনাবাহিনীর একজন কর্মকর্তার জড়িত থাকার অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা সাফ জানিয়ে দেন, যেই বাহিনীর সদস্যই হোক না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। যাদের সংশ্লিষ্টতা প্রমাণিত হবে, সবাইকে আইনের আওতায় আনা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেহেতু আ’লীগের কার্যক্রম নিষিদ্ধ, তাদের কেউ যদি কোনো অপকর্মে লিপ্ত হয়, তবে তাদের প্রতি কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, আপনারা দেখছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা কতটা পরিশ্রম করছি। তাই অনুরোধ, প্রকৃত ঘটনা তুলে ধরুন। সত্য প্রকাশ করলে জনগণ উপকৃত হয়, একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের কাজও সহজ হয়।
সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি বলেন, গণমাধ্যমের সত্য প্রচারই দেশের অগ্রগতির পেছনে বড় ভূমিকা রেখেছে। আমি সব সময় বলি, আপনারা সত্য বলছেন বলেই এখন বিদেশি মিডিয়াগুলো আগের মতো সক্রিয় নয়। তারা আগের মতো প্রভাব বিস্তার করতে পারছে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি