ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
আল জাজিরার ডকুমেন্টারিতে যা বললেন সেনাপ্রধান
ডুয়া ডেস্ক: কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা সম্প্রতি প্রকাশ করেছে একটি প্রভাবশালী তথ্যচিত্র—‘Rebuilding Bangladesh: Democracy After Sheikh Hasina’। এতে শেখ হাসিনার শাসনের পতনের পর দেশের গণতন্ত্র পুনর্গঠন এবং অন্তর্বর্তী সরকারের ভূমিকা গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে।
তথ্যচিত্রে বিশেষভাবে আলোচিত হয়েছে ছাত্র ও সাধারণ জনগণের আন্দোলনের সময় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা। আন্দোলনকারীদের প্রতি সহমর্মিতা ও শান্তিপূর্ণ অবস্থানে থেকে সেনাবাহিনী যে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, তা প্রশংসিত হয়েছে তথ্যচিত্রে।
সাক্ষাৎকারে সেনাবাহিনীর প্রধান বলেন, “আমরা নাগরিকদের দিকে গুলি চালাই না, এটা আমাদের সংস্কৃতির অংশ নয়। আমরা চাই, সবকিছু হোক শান্তিপূর্ণভাবে—কম রক্তপাত, কম বিশৃঙ্খলা, কম ধ্বংসের মধ্য দিয়ে যেন ক্ষমতা হস্তান্তর সম্ভব হয়।”
তথ্যচিত্রে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনুসের বলিষ্ঠ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করা হয়েছে। তুলে ধরা হয়েছে, শেখ হাসিনার শাসনামলে কীভাবে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিরোধী মত ও রাজনৈতিক শক্তিকে দমন করা হয়েছে।
এছাড়া পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে গুম, খুন ও নির্যাতনের মাধ্যমে ভিন্নমত দমন করার যে প্রক্রিয়া চালানো হয়েছে—তাও তথ্যচিত্রে বিশদভাবে চিত্রিত হয়েছে। একটি রাষ্ট্রযন্ত্র কীভাবে জনগণের বিরুদ্ধে ব্যবহার হতে পারে, তার বাস্তব উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে বাংলাদেশকে।
তথ্যচিত্রে আরও দেখানো হয়, কীভাবে ড. ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, যা বিচার প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করে গুম ও খুনের ঘটনার সুষ্ঠু তদন্তে অগ্রণী ভূমিকা রাখছে। জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে তার সাহসিকতা ও নেতৃত্বগুণ বিশেষভাবে আলোচিত হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি