ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
সব মাদ্রাসা অধ্যক্ষকে জরুরি নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দাপ্তরিক ও অনলাইন কার্যক্রমে এখন থেকে EIIN নম্বরের সঙ্গে মিল রেখে দেওয়া সিম কার্ড ছাড়া কোনো OTP দেওয়া হবে না। একই সঙ্গে সংশ্লিষ্ট সিম কার্ড সচল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিষ্ঠানপ্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বোর্ডের বিভিন্ন দাপ্তরিক কাজ পরিচালনার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে তাদের EIIN নম্বরের সঙ্গে মিল রেখে সিম কার্ড সরবরাহ করা হয়েছে। ভবিষ্যতে বোর্ডের সঙ্গে যোগাযোগ কিংবা অনলাইনে কোনো দাপ্তরিক কাজের ক্ষেত্রে ওই সিম কার্ড ছাড়া OTP দেওয়া হবে না।
যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এখনো তাদের EIIN নম্বরের সঙ্গে মিল রেখে সিম কার্ড সংগ্রহ করেনি, তাদের দ্রুত তা সংগ্রহ করতে বলা হয়েছে। পাশাপাশি সংগ্রহ করা সিম কার্ডটি সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যও প্রতিষ্ঠানপ্রধানদের অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি