ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
উন্নয়ন প্রকল্পে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে গুরুত্ব দেওয়া হবে: ভূমি প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আগামী দিনে উন্নয়ন প্রকল্প গ্রহণের সময় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
আজ বুধবার খাগড়াছড়ি টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। জেলার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণ এবং নারীদের মধ্যে সেলাই মেশিন দেওয়ার জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা ও শিক্ষার্থীদের গুরুত্ব দিয়ে সরকার বিভিন্ন পরিকল্পনা ও প্রকল্প গ্রহণ করছে। তাঁর ভাষায়, আগামী দিনে দেশের নেতৃত্ব শিক্ষার্থীদেরই দিতে হবে। দল-মত ও ধর্ম-বর্ণের পার্থক্য না করে মেধাকে প্রাধান্য দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার ওপরও তিনি গুরুত্ব দেন।
শিক্ষার্থীদের উদ্দেশে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, ‘নিজেদের ভবিষ্যত নিজেরা গড়ে তুলতে হবে। শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। পার্বত্য জেলাগুলোয় এখনো অনেক এলাকা খুবই দুর্গম। এ দুর্গম এলাকায় ছাত্রাবাস নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এ বছর ৭৭৮ জন শিক্ষার্থী, যারা বিশ্ববিদ্যালয়, কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনা করছে, তাদের বৃত্তির আওতায় আনা হয়েছে। আগামী বছর থেকে আড়াই হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে।’
অনুষ্ঠানে শিক্ষা বৃত্তি পাওয়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, নারী উদ্যোক্তা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ্ আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইঁয়া। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক আনোয়ার শাহাদাত, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা এবং পুলিশ সুপার মর্তুজা আলী খান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি