ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কলকাতায় আবাসিক হোটেলে আগুন, নিহত ১৪
ডুয়া ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার বড়বাজার এলাকায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ আগুন লেগে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও অনেকেই দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে বড়বাজারের ঋতুরাজ হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কলকাতা পুলিশের কমিশনার মনোজ কুমার ভার্মা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ঘটনাস্থল থেকে ১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও তিনি জানান। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয় তবে তদন্তে একটি বিশেষ দল গঠন করা হয়েছে।
ঘটনার পর এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার জানান, তিনি ক্ষতিগ্রস্তদের দ্রুত উদ্ধার, তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় চিকিৎসা ও মানবিক সহায়তা প্রদানের জন্য রাজ্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে অগ্নিনিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনার দাবিও জানান তিনি।
পশ্চিমবঙ্গ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এ ঘটনায় কলকাতা কর্পোরেশনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক। এখনো অনেক মানুষ ভবনে আটকে আছেন। হোটেলে কোনো নিরাপত্তা বা অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। কর্পোরেশন কী করছে, তা স্পষ্ট নয়।”
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?