ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সারাদেশের সব পলিটেকনিক শাটডাউন ঘোষণা
ডুয়া ডেস্ক: ছয় দফা দাবিতে আন্দোলনে নামা ‘কারিগরি ছাত্র আন্দোলন’ সারাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে টানা শাটডাউনের ঘোষণা দিয়েছে। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে এই কর্মসূচি শুরু হয়েছে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত তা চলবে বলে জানানো হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য নির্দিষ্ট রূপরেখা প্রকাশ না করা পর্যন্ত দেশের সব পলিটেকনিক প্রতিষ্ঠান একযোগে শাটডাউন কর্মসূচিতে থাকবে।
শিক্ষার্থীদের ছয় দফা দাবি:
১. ক্রাফট ইনস্ট্রাক্টরদের বিষয়ে হাইকোর্টের রায় বাতিল এবং পদবি পরিবর্তনের দাবি। একইসঙ্গে যারা মামলায় যুক্ত ছিলেন তাদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা এবং ২০২১ সালের নিয়োগ বিধি বাতিল করা।
২. চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চালু রাখা এবং সিলেবাস ও কারিকুলাম আধুনিক বিশ্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে সংস্কার করা।
৩. উপসহকারী প্রকৌশলী (দশম গ্রেড) পদে আবেদন করার যোগ্যতা শুধু ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) থেকে উত্তীর্ণদের মধ্যে সীমাবদ্ধ রাখা। বেসরকারি খাতে তাদের ন্যূনতম ১৬ হাজার টাকা বেতন নিশ্চিত করা।
৪. কারিগরি সেক্টরে নেতৃত্বে কারিগরি শিক্ষিত জনবল নিয়োগের দাবি অর্থাৎ পরিচালক, উপ-পরিচালক ও অধ্যক্ষসহ সব পদে উপযুক্ত কারিগরি শিক্ষিত ব্যক্তিদের দায়িত্ব দেওয়া।
৫. বিতর্কিত নিয়োগ বিধিমালা সংশোধন এবং পলিটেকনিক ও টিএসসিতে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ।
৬. কারিগরি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার গেজেট পাস এবং প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে (নওগাঁ, ঠাকুরগাঁও, নড়াইল, খাগড়াছড়ি) শতভাগ আসন পূরণ নিশ্চিত করা।
এই কর্মসূচির কারণে পলিটেকনিক শিক্ষাব্যবস্থায় বড় ধরনের অচলাবস্থা সৃষ্টি হতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত