ঢাকা, রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে প্রশংসায় ভাসালেন উপাচার্য, ঐক্য ধরে রাখার আহবান
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে প্রশংসায় ভাসিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তিনি বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কাজের পরিধি অনেক বেড়ে গেছে, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং ছাত্রদের কল্যানে বড় অবদান রাখছে বর্তমান কমিটি।
শনিবার ডুয়ার বৈশাখী মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই ধরনের আয়োজন আরও বেশি করার তাগিদ দিয়ে আয়োজন সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান উপাচার্য। উপাচার্য বলেন, আমার সঙ্গে ডুয়ার নেতৃবৃন্দের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ স্বেচ্ছাসেবী, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করছে। আজকের এই আয়োজনটিও অনেক বড় এবং জাঁকজমকপূর্ণ। এই জাতীয় আয়োজন গুরুত্বপূর্ণ, আরও বেশি আয়োজন করা দরকার।
তিনি বলেন, অভ্যুত্থানের পর আমরা কঠিন সময়ের মধ্যে যাচ্ছি। এই মূহুর্তে ঐক্য ধরে রাখা জরুরি। এই ধরনের আয়োজনের মধ্যে দিয়ে আমরা সবাই একসঙ্গে হতে পারি। আমরা চাই আপনারা নিয়মিত বিশ্ববিদ্যালয়ে আসুন, আপনাদের পারিবারিক সদস্যরা আসুক। আমাদের সাথে যোগাযোগ বাড়ুক। আমাদের সীমাবদ্ধতার ভেতর দিয়ে আমরা আপনাদের পাশে থাকব।
অধ্যাপক নিয়াজ আহমদ বলেন, আমরা সবাই মিলেই প্রশাসন, এককভাবে আমরা প্রশাসন নয়। বর্তমানে কোনো রাজনৈতিক ছত্রছায়া নেই। আপনি আমার ভরসা আমি আপনার ভরসা। কোনো কিছু ঠিক করলে একসঙ্গে করব, ভুল করেও এক সঙ্গে করব। রাজনৈতিক বিভাজন অনেক হয়েছে, আর না হোক। আমরা প্রাণের বিশ্ববিদ্যালয়কে ধারণ করি, তাই আমরা সব ছেড়ে এখানে এসেছি। যতটুকু সম্ভব আমরা এই বিশ্ববিদ্যালয়কে লালনপালন করব।
তিনি আরও বলেন, আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি। প্রতিদিন ষড়যন্ত্র দেখতে পায়। আমরা সবাইকে নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা আপনাদের সহযোগিতা চাই। আগামীতে ডাকসুসহ বেশ কিছু বড় কাজ এবং প্রকল্প আছে। সেসবে আপনাদের সহযোগিতা প্রয়োজন। হলগুলো আমাদের নিয়ন্ত্রণে আছে, ক্লাস চলছে। বিরাট কিছু না কিন্তু কিছু কাজ হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- ইরানে স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা; নিহতের সংখ্যা বেড়ে ১০৮
- শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন বেতন পাবেন কবে, জানাল মাউশি
- আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল ডিএসই, সূচকের বড় লাফ
- দুবাই বিমানবন্দরে আটকা অভিনেত্রী, মোদির কাছে বাঁচার আকুতি
- ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী হামলা
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ বনাম চীন: আজকের ম্যাচ লাইভ দেখার সহজ উপায়
- সামরিক চাপে ইরান এখন সমঝোতায় আসতে বাধ্য হবে: ট্রাম্প