ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
১৬ বছর পর মুক্তভাবে অনুষ্ঠান পালন করতে পারছি: ড্যানী
ঢাবি প্রতিনিধি: ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশনের (ডুয়া) সদস্য সচিব আব্দুল বারী ড্যানী বৈশাখ মিলনমেলা ১৪৩২ এর উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, এটি আমাদের প্রাণের উৎসব। আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। দীর্ঘ ১৬ বছর পর আমরা মুক্তভাবে এই অনুষ্ঠান পালন করতে যাচ্ছি। আজকে আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এইটা তার প্রমাণ। এই উৎসব যাতে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এগিয়ে তার জন্য কামনা করছি।
শনিবার (২৬ এপ্রিল) বিকাল চারটায় এই উৎসবের উদ্বোধন ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। অনুষ্ঠানে এসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু সভাপতিত্ব করেন।
আব্দুল বারী ড্যানী বলেন, এই বিশ্ববিদ্যালয়ের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। অ্যালামনাইদের উদ্দেশে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি নজর রাখবেন। এই প্রতিষ্ঠানের দায়িত্ব পাওয়ার পর থেকে আমরা চেষ্টা করছি সব কাজ ভালোভাবে করার। যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। এসময় তিনি অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি