ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
অন্তর্বর্তী সরকারের আইনগত ভিত্তি নেই: রিজভী
ডুয়া নিউজ: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের আইনগত ভিত্তি নেই। তিনি বলেন, আওয়ামী লীগ রাজনীতি করবে কিনা সেটা আইন-আদালতের ব্যাপার। কিন্তু আপনারা যে অন্তর্বর্তী সরকার, আপনারা কোন আইনের বলে?
আজ বুধবার (২৩ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় বৈশাখী শোভাযাত্রার মোটিফ নির্মাতা চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, “আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা আওয়ামী লীগকে নিয়ে কী করবেন? অনেক কথাই বলেন, উপদেষ্টারাও অনেক কথা বলেন যে, তারা রাজনীতি করবে কি করবে না সেটা আইনের ব্যাপার। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আপনারা কোন আইনের বলে? সমস্ত গণতন্ত্রকামী মানুষ আপনাদেরকে সমর্থন দিয়েছেন সেজন্য, কিন্তু সাংবিধানকিভাবে তো, আইনগতভাবে ভিত্তি নেই।”
বিএনপির সিনিয়র এই নেতা বলেন, “আওয়ামী লীগের ভয়ংকর সন্ত্রাসীদের দমন করতে হলে কী ধরনের আইন প্রণয়ন করতে হবে, তা সরকারকে জনগণের কাছে খোলাসা করতে হবে। শেখ হাসিনাকে যারা পাহারা দিয়েছে, দেশের টাকা পাচার করেছে এবং ব্যাংক লুট করেছে, তাদের খুঁজে বের করতে না পারলে মানুষ এ সরকারকে ব্যর্থ বলবে। রিজভীর অভিযোগ, নির্বাচন নিয়েও সরকার টালবাহানা করছে।”
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল বৈশাখী আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাতা চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এ ঘটনায় এখন পর্যন্ত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের