ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
প্রাথমিক শিক্ষকদের এআই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক শিক্ষকদের প্রযুক্তিনির্ভর দক্ষতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক শিক্ষা প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষার ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর হলেও এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে শিক্ষকদের দক্ষ করে তোলা জরুরি। এ কারণে প্রাথমিক শিক্ষকদের জন্য এ ধরনের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম কর্মসূচির অংশ হিসেবে ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে Education House at UNGA 81 আয়োজিত ‘এমপাওয়ারিং টিচার্স ইন লো-রিসোর্স ক্লাসরুমস টু কো-ডিজাইন এডটেক ফর স্টুডেন্ট-সেন্টার্ড লার্নিং’ (Empowering Teachers in Low-Resource Classrooms to Co-Design EdTech for Student-Centered Learning) শীর্ষক বৈশ্বিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তি শিক্ষকের বিকল্প নয়; বরং শিক্ষকের সক্ষমতা বাড়ানোর একটি কার্যকর উপায়। বিশেষ করে স্বল্প-সম্পদসম্পন্ন শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের শেখার সুযোগকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।
তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যেন শুধু প্রযুক্তি ব্যবহারেই সীমাবদ্ধ না থাকেন, বরং শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী প্রযুক্তি ব্যবহারের নতুন উপায় উদ্ভাবনে ভূমিকা রাখেন, সেটিই প্রত্যাশা। শিক্ষকদের অভিজ্ঞতা ও প্রযুক্তির সম্ভাবনাকে সমন্বিতভাবে কাজে লাগানোর মাধ্যমে শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষা নিশ্চিত করতে হবে।
প্রাথমিক শিক্ষায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ, শ্রেণিকক্ষের বাস্তবতা, শিক্ষার্থীদের শেখার ফলাফল এবং স্থানীয় প্রয়োজনকে সমান গুরুত্ব দেওয়ার কথাও বলেন প্রতিমন্ত্রী। আন্তর্জাতিক অভিজ্ঞতা ও অংশীদারদের সহযোগিতা কাজে লাগিয়ে বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় কার্যকর প্রযুক্তিনির্ভর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানের প্যানেল আলোচনায় অংশ নেন মালদ্বীপ শিক্ষা, উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ড. আহমেদ মোহামেদ, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (ITU) মহাসচিবের কার্যালয়ের স্ট্র্যাটেজিক এনগেজমেন্ট অ্যান্ড ইনিশিয়েটিভস বিভাগের সিনিয়র অ্যাডভাইজার অ্যালেক্স ওয়ং এবং ইউনেস্কোর পলিসিজ অ্যান্ড লাইফলং লার্নিং সিস্টেমস বিভাগের পরিচালক বোরহানে চাকরুন।
পরে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত ‘ফ্রম ক্লাসরুম টু ইকোনমি: মডার্নাইজিং বাংলাদেশ'স এডুকেশন অ্যান্ড স্কিলস-টার্নিং লার্নিং ইনটু জবস, এন্টারপ্রাইজ অ্যান্ড ইকোনমিক স্ট্রেংথ’ (From Classroom to Economy: Modernizing Bangladesh’s Education and Skills Turning Learning into Jobs, Enterprise and Economic Strength) শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী।
সেখানে তিনি বলেন, শ্রেণিকক্ষের শিক্ষার সঙ্গে বাস্তব জীবনের দক্ষতার কার্যকর যোগসূত্র তৈরি করা প্রয়োজন। ভবিষ্যৎ প্রজন্মকে এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে অর্জিত জ্ঞান ও দক্ষতা কর্মসংস্থান, উদ্যোক্তা তৈরি এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে কাজে লাগানো যায়।
অনুষ্ঠানে বাংলাদেশের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন ব্যবস্থা আধুনিকায়ন, কর্মমুখী শিক্ষা এবং শিক্ষাকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের