ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নেপালে সাউথ এশিয়ান ইউরোলজি সম্মেলনে বাংলাদেশী বিশেষজ্ঞদের সর্বাধিক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন
ডুয়া নিউজ: হিমালয়ের কন্যা হিসেবে পরিচিত নেপালে অনুষ্ঠিত হয়েছে ‘নেপাল অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনস’-এর দশম বৈজ্ঞানিক সম্মেলন UROCON-২০২৫ এবং সাউথ এশিয়ান ইউরোলজিক্যাল সার্জনস (SAUSCON)-এর চতুর্থ সম্মেলন।
গত ৪ ও ৫ এপ্রিল দেশটির রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত এই সম্মেলনে ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফ্রান্স, চীন, ইংল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রখ্যাত ইউরোলজিস্টরা অংশগ্রহণ করেন। এতে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনস’-এর নেতৃত্বে প্রবীণ ও নবীন মিলে অর্ধশতাধিক ইউরোলজিস্ট অংশ নেন।

তাদের নেতৃত্বে সম্মেলনে কিডনি, টিউমার, পাথরসহ ইউরোলজিক্যাল আধুনিক সেবা বিষয়ে ১৪টি প্রবন্ধ উপস্থাপন করা হয়, যেগুলো বিশ্বব্যাপী ব্যাপক প্রশংসিত হয়।
উক্ত সম্মেলনে বাংলাদেশ থেকে নেতৃত্ব দেন ‘বাংলাদেশ এসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনস (BAUS)’র আহ্বায়ক অধ্যাপক ডা. মোহাম্মদ শফিকুর রহমান এবং সদস্য সচিব ও ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
উল্লেখ্য, ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-ডুয়া’র অন্যতম সদস্য।
.jpg)
সম্মেলনে ‘সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশনস অব ইউরোলজিক্যাল সার্জনস’-এর নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে পাকিস্তানের প্রখ্যাত ইউরোলজিস্ট অধ্যাপক ডা. হামাদ আখতার প্রেসিডেন্ট এবং ভারতের প্রখ্যাত ইউরোলজিস্ট অধ্যাপক ডা. রাজিব টিপি সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন।
কমিটিতে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশনস অব ইউরোলজিক্যাল সার্জানস-এর সদস্য সচিব ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে ফিন্যান্স সেক্রেটারি হিসেবে নির্বাচিত করা হয়। বাংলাদেশ থেকে সর্বপ্রথম তিনিই কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জায়গা করে নেন। যা বাংলাদেশের জন্য একই সঙ্গে গর্ব ও সম্মানের।
এ সময় পরবর্তী তথা ৫ম ‘সাউথ এশিয়ান কংগ্রেস’ ২০২৭ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত