ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
মার্চে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ৬ কোম্পানির
নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ২৩টি কোম্পানি রয়েছে। এর মধ্যে মার্চ’২৫ মাসে বিনিয়োগ হাল নাগাদ প্রকাশ করছে ২২টি কোম্পানি। প্রকাশিত হালনাগাদ অনুযায়ী আলোচ্য মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ৬ কোম্পানির। একই সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ১১ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৫টির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো- সিভিও পেট্রোকেমিক্যাল, ইস্টার্ন লুব্রিক্যান্টস, এমজেএল বিডি, পাওয়ারগ্রিড, সামিট পাওয়ার এবং তিতাস গ্যাস।
জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ইস্টার্ন লুব্রিক্যান্টসের। ফেব্রুয়ারি’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৮.২২ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ২.৯৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১.১৫ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ২৫.৭৪ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ২.৯৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ২২.৮১ শতাংশে।
অন্য কোম্পানিগুলোর মধ্যে-
সিভিও পেট্রোকেমিক্যাল
ফেব্রুয়ারি’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৭.৪৩ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ১.১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮.৫৭ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৩৬.৮৬ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ১.১৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৫.৭১ শতাংশে। আলোচ্য সময়ে বিদেশি বিনিয়োগ ০.৪০ শতাংশ থেকে ০.০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ০.৪১ শতাংশে।
এমজেএল বিডি
ফেব্রুয়ারি’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২০.৮১ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.০৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০.৮৭ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৫.৪১ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫.৩৫ শতাংশে।
পাওয়ারগ্রিড
ফেব্রুয়ারি’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৪.৫২ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.০৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪.৫৮ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৪.৯৭ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪.৯১ শতাংশে।
সামিট পাওয়ার
ফেব্রুয়ারি’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৮.৫০ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.০২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮.৫২ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ১৪.৬৬ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.০২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪.৬৪ শতাংশে।
তিতাস গ্যাস
ফেব্রুয়ারি’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৪.৮০ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.০৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪.৮৭ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ১০.১৫ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.০৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০.০৮ শতাংশে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ