ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
এক দেশের ২৫০ জনের বেশি কর্মকর্তার ওপর মার্কিন নিষে'ধাজ্ঞা
ডুয়া ডেস্ক: উত্তর আমেরিকার দেশ নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার প্রশাসনের বিরুদ্ধে ২৫০ জনেরও বেশি কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় শুক্রবার (১৮ এপ্রিল) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন। এতে বলা হয়, মানবাধিকার লঙ্ঘনের দায়ে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
ওর্তেগার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। জাতিসংঘ এসব কর্মকাণ্ডকে ‘দমন-পীড়নের কঠোর ও সমন্বিত প্রয়াস’ হিসেবে আখ্যা দিয়েছে।
জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেছেন, “ওর্তেগা ও তার স্ত্রী রোজারিও মুরিলো একধরনের কেন্দ্রীয় ও দমনমূলক শাসনব্যবস্থা তৈরি করেছেন, যা সরকারের সব প্রতিষ্ঠানকে একমুখী করে তুলেছে এবং দল ও রাষ্ট্রের মাঝে সীমানা মুছে ফেলছে। সম্প্রতি নিকারাগুয়ার সংবিধানে সংস্কার আনার পর ওর্তেগার স্ত্রী রোজারিও মুরিলোকে দেশটির ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে।”
২০১৮ সালে বিরোধীদের দমন করতে বড় ধরনের রক্তাক্ত অভিযান চালান নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা। সে সময় সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া সাধারণ জনগণের ওপর চালানো সহিংসতায় প্রাণ হারান ৩৫০ জনেরও বেশি মানুষ।
সারা দেশে ছড়িয়ে পড়া ওই বিক্ষোভ দমন করতে সরকার যেভাবে কঠোর ব্যবস্থা নেয়, তা নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়। ওর্তেগা সরকারের দমন-পীড়নের নীতি তখন থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসে।
বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, “নতুন এই নিষেধাজ্ঞাসহ যুক্তরাষ্ট্রের সরকার বর্তমানে ড্যানিয়েল ওর্তেগা ও রোজারিও মুরিলো নেতৃত্বাধীন সরকারের দুই হাজারের বেশি কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করছে। ওর্তেগার সরকার নিকারাগুয়ার জনগণকে তাদের মৌলিক স্বাধীনতা থেকে বঞ্চিত এবং অনেককে নির্বাসনে যেতে বাধ্য করেছে।”
তিনি আরও বলেন, “নিকারাগুয়ার জনগণের ওপর অব্যাহত দমনপীড়নের ঘটনায় ওর্তেগা ও মুরিলোর পাশে দাঁড়াবে না যুক্তরাষ্ট্র।”
তবে যুক্তরাষ্ট্রের এই ভিসা নিষেধাজ্ঞার ঘটনায় নিকারাগুয়া বলেছে, ‘আন্তর্জাতিক প্রচারণার অংশ হিসেবে নিকারাগুয়ার বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। অতীতে বিরোধীদের ওপর দমন-পীড়নের অভিযোগ অস্বীকার করেছে ওর্তেগার সরকার।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এইচএসসি ৫ বিষয়ের পরীক্ষা আবার হবে?