ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
ঈদ উপলক্ষে আজ মিলছে ১৮ মার্চের ট্রেন টিকিট
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ঘরে ফেরার প্রস্তুতি শুরু করেছেন অনেক মানুষ। এ যাত্রা সহজ করতে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ রোববার (৮ মার্চ) পাওয়া যাচ্ছে আগামী ১৮ মার্চের ট্রেনের টিকিট।
রেলওয়ে সূত্র জানিয়েছে, ঈদযাত্রাকে সামনে রেখে আজ ষষ্ঠ দিনের মতো শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম চলছে। যাত্রীদের চাপ কমাতে এবং সার্ভার স্বাভাবিক রাখতে এবার অঞ্চলভেদে আলাদা সময়ে টিকিট বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
সূচি অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর ১৮ মার্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর একই দিনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।
এর আগে ঈদুল ফিতরকে সামনে রেখে ১৩ থেকে ১৭ মার্চ পর্যন্ত বিভিন্ন দিনের অগ্রিম টিকিট ধাপে ধাপে বিক্রি করা হয়েছে। গত ৩, ৪, ৫, ৬ ও ৭ মার্চ যথাক্রমে এসব দিনের টিকিট বিক্রি সম্পন্ন হয়।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আজ ও আগামীকাল যথাক্রমে ১৮ ও ১৯ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে।
এদিকে ঈদের পর কর্মস্থলে ফেরার জন্য ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৩ মার্চ থেকে। সেদিন ২৩ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাবে।
পরবর্তীতে ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চ যথাক্রমে ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ ও ২৯ মার্চের ট্রেনের টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত