ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
এবার কাফনের কাপড় পড়ে রাজপথে পলিটেকনিক শিক্ষার্থীরা
ডুয়া ডেস্ক: ছয় দফা দাবি আদায় ও কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দেশের সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছে।
শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজ শেষে দেশব্যাপী একযোগে এই ‘কাফন মিছিল’ অনুষ্ঠিত হয়। রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের হল মসজিদ প্রাঙ্গন থেকে শুরু হওয়া মিছিলটি তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ রোড হয়ে সাতরাস্তা পার করে কলেজের দক্ষিণ গেটে গিয়ে শেষ হয়।
এই কর্মসূচির ঘোষণা আসে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ১১টার দিকে ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’-এর পক্ষ থেকে। এর আগের সন্ধ্যায় সারাদেশে মশাল মিছিল করে পলিটেকনিক শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযোগ করেন, শিক্ষা মন্ত্রণালয় নাটকীয় বৈঠকের মাধ্যমে প্রতারণা করেছে এবং কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদও জানান।
দীর্ঘ প্রায় দেড় মাস ধরে শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে আসছে। এর অংশ হিসেবে বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টা থেকে ঢাকার সাতরাস্তা মোড়ে তারা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন। একইসঙ্গে সারাদেশের বিভিন্ন জেলা শহরেও সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা ঘোষণা দেন, বৃহস্পতিবার সকাল থেকে সারাদেশে রেলপথ অবরোধ করা হবে। তবে রাতেই সরকারের পক্ষ থেকে আলোচনার আহ্বান আসায় তারা সাময়িকভাবে কর্মসূচি শিথিল করেন।
পরদিন দুপুরে সচিবালয়ে আলোচনায় গেলেও সেখানে উপদেষ্টা বা সচিবদের কেউ উপস্থিত ছিলেন না। মাত্র একজন অতিরিক্ত সচিবের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকে বসানো হয় শিক্ষার্থীদের। আলোচনায় কোনো ফল না আসায় তারা ক্ষোভ প্রকাশ করে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?