ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
মডার্ন ডিভাইসের মাধ্যমেও সমন জারি করা যাবে: পরিবেশ উপদেষ্টা
ডুয়া নিউজ : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, এখন থেকে টেলিফোন, এসএমএস বা অন্যান্য যে মডার্ন ডিভাইস আছে তার মাধ্যমে সমন জারি করা যাবে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
বিচার কার্যক্রম অনেকাংশেই সেকেলে রয়ে গেছে জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিচার কার্যক্রমকে আধুনিকায়ন করতে এখন থেকে সমন জারি টেলিফোনের মাধ্যমে, এসএমএস বা অন্যন্য যে মডার্ন ডিভাইস আছে তার মাধ্যমে করা যাবে। আর মামলা হলে অভিযুক্তকে ই-মেইল, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তথ্য পাঠানো হবে।
পরিবেশ উপদেষ্টা বলেন, বিচার বিভাগ কমিশন সংস্কার কমিশন আমাদের সিভিল প্রসিডিওর কোডে কিছু কিছু পরিবর্তন আনার সুপারিশ করেছিলেন, তারই আলোকে আমরা ব্রিটিশ সরকারের সময়ে প্রণীত সিপিসির কিছু কিছু সংশোধন আজকে নীতিগতভাবে অনুমোদন করতে পেরেছি।
তিনি বলেন, আপনারা জানেন যে বাংলাদেশে একটা কথা আছে, কারও সঙ্গে শত্রুতা করতে হলে একটা ল্যান্ড মামলা দিয়ে দাও, তাহলে তিন জেনারেশনে আর মামলা শেষ হবে না। সেই তিন জেনারেশন যেন না লাগে, এক জেনারেশনেই যেন মামলা শেষ করা যায় সে জন্য সিসিপির কিছু সংশোধনী আনা হয়েছে। যাতে করে যারা বিচারপ্রার্থী তাদের সময় ও টাকা কম লাগে।
তিনি আরও বলেন, আগে একটা মামলা রায় হয়ে গেলে আবার জারি মোকাদ্দমা করতে হতো মামলার রায় বাস্তবায়ন করার জন্য। এখন বলা হচ্ছে, যখন রায় দেওয়া হবে তখন রায়ের মধ্যে এক্সিকিউশনের বিষয়টা ইনক্লুড করে দেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)