ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
জ্যোতির প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে বাংলাদেশের রেকর্ড
ডুয়া ডেস্ক: চলতি বছরের সেপ্টেম্বরেই ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসর। সেখানে জায়গা করে নিতে পাকিস্তানের লাহোরে শুরু হয়েছে বিশ্বকাপ বাছাই পর্ব। এই প্রতিযোগিতার প্রথম ম্যাচে আজ মাঠে নামে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী দল। প্রতিপক্ষ থাইল্যান্ড। টসে হেরে ব্যাট করতে নেমে জ্যোতির প্রথম ওয়ানডে সেঞ্চুরির সুবাদে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়ে বাংলাদেশ—৫০ ওভারে ৩ উইকেটে তোলে ২৭১ রান।
লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ১৫ রানে ফিরে যান ওপেনার ইশমা তানজিম। এরপর ফারজানা হকের সঙ্গে ১০৪ রানের দুর্দান্ত জুটি গড়েন শারমিন আক্তার। ফারজানা আউট হন ৫৩ রানে ৮২ বলে ৪টি বাউন্ডারি হাঁকিয়ে।
এরপর ব্যাট হাতে দৃঢ়তা দেখান অধিনায়ক জ্যোতি ও শারমিন। দুজন মিলে গড়েন আরও একটি বড় জুটি—১৫২ রানের। শারমিন অপরাজিত থাকেন ৯৪ রানে, অন্যদিকে ৮০ বল মোকাবিলায় ১৫টি চার ও একটি ছক্কায় ১০১ রান করে থামেন জ্যোতি। এই ইনিংসের মধ্য দিয়ে ওয়ানডে ক্রিকেটে জ্যোতির প্রথম সেঞ্চুরি পূর্ণ হয় এবং বাংলাদেশ গড়ে নিজেদের সর্বোচ্চ দলীয় স্কোর।
থাইল্যান্ডের পক্ষে মায়া, পুত্তাংয়ু ও কামছম্পু একটি করে উইকেট নেন।
ওয়ানডে ফরম্যাটে এই প্রথমবার থাইল্যান্ডের বিপক্ষে খেলছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে আগে সাতবার মুখোমুখি হয়ে সব ম্যাচেই জয় পেয়েছে লাল-সবুজরা। সেই জয়রথ অব্যাহত রেখে বিশ্বকাপ বাছাইয়ে শুভ সূচনা করাই এখন নিগারদের লক্ষ্য।
বাংলাদেশ একাদশ : ইশমা তানজিম, ফারজানা হক, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সুবহানা মুস্তারি, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার, জান্নাতুল ফেরদৌস, মারুফা আক্তার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি