ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ভারতের চেয়ে বেশি অন্য কেউ বাংলাদেশের মঙ্গল কামনা করে না : জয়শঙ্কর
ডুয়া ডেস্ক: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ সম্পর্কে বলেছেন, “ভারতের চেয়ে অন্য কোনো দেশ বাংলাদেশের জন্য এতটা মঙ্গল কামনা করে না।” তিনি ৯ এপ্রিল নয়াদিল্লিতে নিউজ১৮-এর রাইজিং ভারত সামিট ২০২৫-এর দ্বিতীয় দিনে ভাষণ দিতে গিয়ে এ মন্তব্য করেন।
ভাষণে তিনি বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, “আমরা বাংলাদেশের জন্য মঙ্গল কামনা করি এবং এই সম্পর্কটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি এসময় বাংলাদেশে আসন্ন নির্বাচনের বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন।
জয়শঙ্কর বলেন, “ভারত ও বাংলাদেশের সম্পর্ক বহু বছরের পুরনো এবং এটি জনগণের সঙ্গে জনগণের সংযোগে ভিত্তি করে। আমাদের পক্ষ থেকে ঐতিহাসিকভাবে এই সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ।”
তিনি বাংলাদেশের মৌলবাদী প্রবণতা ও সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, “এই ধরনের উদ্বেগগুলো আমরা খোলামেলাভাবে প্রকাশ করেছি।”
শেষে তিনি বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনে গণতন্ত্রের গুরুত্ব উল্লেখ করে আশা প্রকাশ করেন যে বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- ডাকসু সম্পাদক মিনহাজের গ্রামের বাড়িতে আগুন