ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি
ডুয়া ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ইসহাক সায়েদ (২১) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (০৮ এপ্রিল) রাত ৩টার দিকে বাংলাদেশ সময় বুধবার (৯ এপ্রিল) ভোরে সৌদি আরবের দাম্মাম শহরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসহাক ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার আড়াইবাড়ি গ্রামের বাসিন্দা খোরশেদ আলমের ছেলে। সৌদি আরবে একটি ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ‘হাংগেরি’-তে ডেলিভারি বয় হিসেবে কর্মরত ছিলেন।
এ বিষয়ে ইসহাকের বাবা খোরশেদ আলম জানান, “সংসারের হাল ধরতে এবং ভালো একটি ভবিষ্যতের আশায় গত বছরের আগস্টে ছেলেকে সৌদি আরব পাঠাই। কিন্তু আজ তাকে হারালাম। সরকারের কাছে আমার আকুল আবেদন, যেন আমার ছেলের মরদেহ দ্রুত দেশে ফেরত আনা হয়।”
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম বলেন, “নিহতের লাশ ফেরত আনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে