ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
চীনে বাংলাদেশকে নিয়ে যা বললেন বান কি মুন
ডুয়া নিউজ : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। তিনি বলেন, “বাংলাদেশে এখন আপনার মতো একজন নেতা আছেন, যাকে বিশ্বব্যাপী সম্মান করা হয়। বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, কিন্তু রাজনৈতিক ও গণতান্ত্রিকভাবে আরও ভালো করা উচিত ছিল।”
আজ বৃহস্পতিবার (২৭ মার্চ ) চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনের ফাঁকে বান কি মুনের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন।
নয়াদিল্লিতে নিযুক্ত একজন তরুণ কূটনীতিক হিসেবে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে তার ভূমিকার কথা স্মরণ করেন জাতিসংঘের প্রাক্তন মহাসচিব। তিনি বলেন, “বাংলাদেশের সঙ্গে কোরিয়ার কূটনৈতিক সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করার জন্য আমার কলম ব্যবহার করা হয়েছিল।”
এ সময় বাংলাদেশে গণতন্ত্রের সুষ্ঠু উত্তরণের জন্য জাতিসংঘের প্রাক্তন মহাসচিব বান কি মুনের সমর্থন ও পরামর্শ চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “আমরা নতুন করে শুরু করতে চাই, আমাদের আপনার সমর্থন ও পরামর্শ প্রয়োজন। আমাদের এখন একটি দুর্দান্ত সুযোগ রয়েছে।”
এ সময় বান কি মুন বাংলাদেশের সঙ্গে পরিচয় করিয়ে দেন কোরিয়ার অন্যতম সম্মানিত ব্যবসায়ী নেতা ও ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কি হাক সুং-এর। তিনি বাংলাদেশের একটি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে তার ব্যবসা সম্প্রসারণ করেন বলে জানান বান কি মুন।
এ সময় ড. মুহাম্মদ ইউনূস বলেন, “একসময় কোরিয়া এবং বাংলাদেশ একই লাইনে ছিল, কিন্তু এখন কোরিয়া এগিয়ে গেছে।”
প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশের মানুষ অসাধারণ, কিন্তু রাজনৈতিক নেতৃত্ব আমাদের ধ্বংস করেছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ সম্প্রতি চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডের সঙ্গে দীর্ঘস্থায়ী জমি সমস্যা সমাধান করেছে, আশা করা হচ্ছে যে এটি আরও কোরিয়ান ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করতে উৎসাহিত করবে।”
সভায় বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক মাহমুদ জানান, কিহাক সুং আসন্ন ব্যবসায়িক শীর্ষ সম্মেলনে কোরিয়া থেকে ২৬ সদস্যের একটি শক্তিশালী ব্যবসায়িক প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
এ সময় প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধানে বান কি মুনের সহায়তা কামনা করেন এবং উপযুক্ত সময়ে বাংলাদেশ সফরের জন্য তাকে আমন্ত্রণ জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি