ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ইউক্রেনীয়দের নাগরিকত্বের বৈধতা প্রমাণের সময়সীমা বেধে দিলেন পুতিন
ডুয়া ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটিতে থাকা ইউক্রেনীয়দের নাগরিক বৈধতা প্রমাণ করতে বা রাশিয়া ছাড়তে ৬ মাস ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে তাদেরকে সিদ্ধান্ত নেওয়া সময় দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২০ মার্চ) প্রকাশিত প্রেসিডেন্টের এক ডিক্রিতে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে মস্কো টাইমস।
প্রতিবেদনে বরা হয়েছে, এই আদেশটি মূলত আংশিকভাবে দখলকৃত চারটি অঞ্চল— দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া— থেকে আগত ইউক্রেনীয়দের ক্ষেত্রে প্রযোজ্য। ২০২২ সালে রাশিয়া এই অঞ্চলগুলোকে নিজ ভূখণ্ড হিসেবে ঘোষণা করে।
এর আগে ২০১৪ সালে দখলকৃত ক্রিমিয়ার বাসিন্দারাও এই আদেশের আওতায় পড়বেন বলে জানা গেছে।
রাশিয়ার কর্তৃপক্ষ ইউক্রেনীয়দের রুশ নাগরিকত্ব গ্রহণের জন্য চাপ দিয়ে আসছে। পুতিন দাবি করেছেন, ২০২৪ সালের মধ্যেই দখলকৃত এলাকাগুলোর অধিকাংশ বাসিন্দাকে রুশ পাসপোর্ট দেওয়া হয়েছে।
ইউক্রেন এই ‘পাসপোর্টাইজেশন’ প্রক্রিয়াকে অবৈধ ও দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা করেছে। পশ্চিমা দেশগুলোও রাশিয়ার এই পদক্ষেপের সমালোচনা করেছে এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার দেওয়া এই পাসপোর্টগুলোকে বৈধ ভ্রমণ নথি হিসেবে স্বীকৃতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি