ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ভারত সরকারের বিরুদ্ধে এক্সের মামলা
ডুয়া ডেস্ক : ভারত সরকারের বিরুদ্ধে মামলা করল বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (পূর্বের টুইটার)। দেশটির কর্ণাটক হাইকোর্টে এই মামলা দায়ের করেছে প্রতিষ্ঠানটি।
অভিযোগ নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারত সরকারের বিরুদ্ধে। তারা বলছেন, সরকার তথ্যপ্রযুক্তি আইনের (আইটি অ্যাক্ট) অপব্যবহার করে বেআইনিভাবে কনটেন্ট নিয়ন্ত্রণ করছে।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মামলার আর্জিতে উল্লেখ করেছে এক্স উল্লেখ করেছে, ভারত সরকার তথ্যপ্রযুক্তি আইনের (আইটি অ্যাক্ট) ৭৯(৩)(খ) ধারাটি ব্যবহার করে অনলাইন কনটেন্টের ওপর ‘অবাধ সেন্সরশিপ’ চালাচ্ছে। তাঁদের যুক্তি অনুযায়ী, কনটেন্ট ব্লক করার ক্ষেত্রে যথাযথ ও বিধিসম্মত আইনি প্রক্রিয়া হচ্ছে তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারাটি অনুসরণ করা।
ভারতের তথ্যপ্রযুক্তি আইন ২০০০-এর ৬৯এ ধারায় কনটেন্ট ব্লক করার জন্য একটি নির্দিষ্ট প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অনলাইন কনটেন্টের সুরক্ষা নিশ্চিত করতে বিচারিক পর্যালোচনারও সুযোগ রয়েছে। এই কারণে সরকারের পক্ষে ইচ্ছেমতো অনলাইন কনটেন্ট নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ২০১৫ সালে ভারতের সর্বোচ্চ আদালত (সুপ্রিম কোর্ট) শ্রেয়া সিঙ্গাল মামলার রায়ে এই ধারাটির বিষয়ে মন্তব্য করেছে।
ভারতের তথ্যপ্রযুক্তি আইন ২০০০-এর ৬৯এ ধারায় কনটেন্ট ব্লক করার জন্য একটি নির্দিষ্ট প্রক্রিয়া নির্ধারিত রয়েছে। এছাড়া অনলাইন কনটেন্টের সুরক্ষা নিশ্চিত করতে বিচারিক পর্যালোচনারও সুযোগ আছে। এ কারণে এই ধারার অধীনে সরকার ইচ্ছেমতো অনলাইন কনটেন্ট নিয়ন্ত্রণ করতে পারে না। ২০১৫ সালে ভারতের সর্বোচ্চ আদালত (সুপ্রিম কোর্ট) শ্রেয়া সিঙ্গাল মামলার রায়ে এই ধারার বিষয়ে মন্তব্য করেছে।
তবে এক্সের দাবি, মোদি সরকার ৬৯এ ধারার পরিবর্তে তথ্যপ্রযুক্তি আইনের ৭৯(৩)(খ) ধারাটি ব্যবহার করছে কনটেন্ট ব্লক করার ক্ষেত্রে। তাঁদের মতে, ৭৯(৩)(খ) ধারার প্রয়োগের মাধ্যমে ভারতে তথ্যের ওপর ব্যাপক ও অবাধ সেন্সরশিপ চালানো হচ্ছে। কনটেন্ট নিয়ন্ত্রণের জন্য এই ধারার ব্যবহার বেআইনি হিসেবে উল্লেখ করে তারা বলছে, এটি সরকারকে ইচ্ছেমতো সেন্সরশিপ প্রয়োগের সুযোগ প্রদান করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ