ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজারে রাষ্ট্রীয় ও বহুজাতিক কোম্পানিগুলোকে তালিকাভুক্তির অনুরোধ, প্রধান উপদেষ্টাকে চিঠি
ডুয়া ডেস্ক: ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও বহুজাতিক কোম্পানিগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্তির অনুরোধ জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের কাছে একটি চিঠি পাঠিয়েছে। মঙ্গলবার ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই আবেদন করা হয়।
চিঠিতে বলা হয়, বাংলাদেশের বাণিজ্যিক ও অবকাঠামো খাতে বেশ কিছু লাভজনক রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানগুলো শেয়ারবাজারে তালিকাভুক্ত হলে বাজারে মানসম্পন্ন স্টকের সরবরাহ বাড়বে, যা চাহিদা ও সরবরাহের মধ্যে সঠিক ভারসাম্য স্থাপন করতে সহায়তা করবে। একইসঙ্গে বাংলাদেশে দীর্ঘদিন ধরে সফলভাবে পরিচালিত বেশ কিছু সুশাসিত বহুজাতিক কোম্পানি রয়েছে, যারা দেশের অবকাঠামো, অর্থনীতি ও মানবসম্পদে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। ডিবিএ সরকারের কাছে অনুরোধ জানিয়েছে, সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে এসব কোম্পানিতে সরকারের অংশীদারিত্বের কিছু অংশ শেয়ারবাজারে অফলোড করার জন্য।
ডিবিএ প্রেসিডেন্ট আশা প্রকাশ করেছেন, পুঁজিবাজারের বৃহত্তর স্বার্থে প্রধান উপদেষ্টা এই আবেদন গুরুত্বসহকারে বিবেচনা করবেন এবং এর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)