ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩
টানা পতনের পর শেয়ারবাজারে স্বস্তি, দুই বাজারেই সূচকের উল্লম্ফন
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক সংঘাত ও আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে শেয়ার বিক্রির চাপে টানা পতনের পর অবশেষে উত্থানে ফিরেছে দেশের পুঁজিবাজার। সোমবার (৯ মার্চ) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জেই সূচকের উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে।
দিনের শুরু থেকেই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যায়, যা শেষ পর্যন্ত ধরে রাখতে সক্ষম হয় বাজার। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে লেনদেন কিছুটা কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, টানা দরপতনের পর বাজারের এই ঘুরে দাঁড়ানো একটি ইতিবাচক সংকেত। এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছিল তা অনেকটাই কেটে যাবে। আগামী দিনগুলোতে এ ধারা অব্যাহত থাকলে বাজার আবারও স্থিতিশীল অবস্থায় ফিরে আসবে।
এ বিষয়ে এক বাজার বিশ্লেষক বলেন, 'সাম্প্রতিক নেতিবাচক পরিস্থিতির পর বাজারের এমন প্রত্যাবর্তন বিনিয়োগকারীদের জন্য স্বস্তি ফিরিয়ে এনেছে। ঈদের আগে শেয়ার বিক্রির চাপ কমে আসায় বাজারে গতি ফিরছে।'
বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩২.৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৪১.৪১ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২১.৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫.১৩ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৫৫.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৭৫.৮৬ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৩৫১টির দর বেড়েছে, ১৭টির দর কমেছে এবং ২০টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৪১৬ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৫২৮ কোটি ৬৭ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ১১৫ কোটি ৮৪ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৪৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৬ কোটি ৩৬ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৬টির, কমেছে ৫৫টির এবং পরিবর্তন হয়নি ১৭টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮১.৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫০৭.১১ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৪৯৬.৬২ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়ের মৃ’ত্যু
- সকালে না রাতে, কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি ভালো?
- স্কলারশিপ দিচ্ছে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, জেনে নিন আবেদন পদ্ধতি
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- স্কুল-কলেজের প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল আজই
- দেশে সোনার দামে বড় পতন
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- নবনিযুক্ত সিন্ডিকেট সদস্য মোর্শেদ হাসান খানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই